• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আবাহনীর জয় ১২.৩ ওভারেই

প্রতিনিধি: / ২৯৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪

স্পোর্টস: ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে টানা চতুর্থ জয় পেয়েছে আবাহনী লিমিটেড। বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ২১.৩ ওভারেই তারা ৭১ রানে অলআউট করেছে। জবাবে মাত্র ১২.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জিতে যায় আবাহনী। দুই ইনিংস মিলিয়ে ১০০ ওভারের ম্যাচ শেষ হয়েছে ৩৪ ওভারেই! আবাহনীর জয়ের নায়ক বামহাতি স্পিনার তানভীর ইসলাম। মাত্র ৭ রান খরচ করে পাঁচটি উইকেট নিয়েছেন তিনি। ফতুলায় আগে ব্যাটিং করতে নেমে আবাহনীর স্পিনার তানভীরের ঘূর্ণিতে খেই হারায় ব্রাদার্স। দুই ওপেনার আব্বাস মুসা ও রহমতুল্লাহ আলী মিলে ৩৪ রানের জুটি গড়েছেন। এই জুটি ভাঙতেই ধস নামে ইনিংসে। ওপেনার আব্বাস ছাড়া দলের আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। আব্বাস ৩৫ রানের ইনিংস খেলেছেন। দলটির দ্বিতীয সর্বোচ্চ স্কোরটি হলো ৮; মিডল অর্ডার ব্যাটার রাহাতুল ফেরদৌস এই ইনিংস খেলেছেন। সবমিলিয়ে ২১.৩ ওভারে ৭১ রানে অলআউট হয়েছে ব্রাদার্স। ডিপিএলের এবারের আসরে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার ঘটনা এটি। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েও সেটি করতে পারেননি তানভীর। পাঁচ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ফাহাদ ও রাকিবুল হাসান দুটি করে ও নাহিদুল একটি উইকেট করে নেন। ৭২ রানের জবাবে খেলতে নেমে আবাহনী তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায়। আগের তিন ম্যাচে ১৮৪ রান করা ওপেনার সাব্বির হোসেন এদিন ফিরেছেন মাত্র ২ রানে। আরেক ওপেনার নাঈম শেখ ৩২ বলে ৩০ রান করে জয়ের পথে অবদান রাখেন। জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কার সঙ্গে সীমিত ওভারের ক্রিকেট শেষ করে আবাহনীর হয়ে গতকাল বুধবার মাঠে নামেন এনামুল হক বিজয়। ১৫ বলে ৭ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া আফিফ হোসেন ধ্রæব ২৩ রানে অপরাজিত ইনিংস খেলে ১২.৩ বলে দলের জয় নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com