• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৩
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রাবোও সুবিয়ান্তো ইন্দোনেশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট

প্রতিনিধি: / ৩০৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

বিদেশ : বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রাবোও সুবিয়ান্তো। দেশটির নির্বাচন কমিশন গতকাল বুধবার এ তথ্য দিয়েছে। তবে ভোটে হেরে অপর দুই প্রতিদ্ব›দ্বী আইনি অভিযোগ দায়েরের ঘোষণা দিয়েছেন। ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জিবরান রাকাবুমিং রাকা, যিনি সদ্য সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে তাকেও বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই দুজনকেই গতমাসে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। তবে গত বুধবার সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়, তারা ৯ কোটি ষাট লাখ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশন চেয়ারম্যান হাশিম আসিইয়ারি বলেন, ৫৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে প্রথম রাউন্ডে নির্বাচিত হয়েছেন তারা এবং ২০ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। জাকার্তার সাবেক গভর্নর আনিস বাসওয়েদান নির্বাচনে পেয়েছেন ২৪ দশমিক ৯ শতাংশ ভোট। এ ছাড়া জাভার সাবেক গভর্নর গানজার প্রানোয়ো পেয়েছেন ১৬ শতাংশের বেশি ভোট। ইন্দোনেশিয়া ১৬ কোটি ৪০ লাখ ভোটারের এই নির্বাচনে ৮০ শতাংশেরও বেশি ভোট প্রদান করা হয়। প্রেসিডেন্ট হিসেবে ৭২ বছর বয়সী প্রাবোও নির্বাচিত হতে যাচ্ছেন, এটা আগে থেকেই অনুমেয় ছিল। রাজধানী জাকার্তায় তার নিজের বাড়ির বাইরে হর্ষোৎফুল্ল সমর্থকদের উদ্দেশে তিনি এই বিজয়ের জন্য ইন্দোনেশিয়ার জনগণ ও দলকে ধন্যবাদ জানান। প্রাবোও তার জাতীয়তাবাদী উদ্দীপনামূলক বক্তব্যের কারণে ভীষণ জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। এ ছাড়া সাবেক প্রেসিডেন্ট উইদোদোর সমর্থন তার বিজয়কে আরও সংহত করেছে। ২০১৪ ও ২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে উইদোদোর কাছে হেরে যাওয়া এই নেতা এবারের নির্বাচনে জয়ের জন্য জোকোই নামে বেশি পরিচিত উইদোদোকে ধন্যবাদ জানান। এদিকে প্রাবোও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচতি হওয়ায় আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøঙ্কেন। এ ছাড়া অভিনন্দন জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাভ শলৎজ। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে প্রাবোও সুবিয়ান্তোকে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com