• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ঋতুরাজ এবার মোস্তাফিজদের নেতা

প্রতিনিধি: / ৩৫৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

স্পোর্টস: ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বলা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল)। সেই আইপিএলের ১৭তম আসরের উদ্বোধনী ম্যাচে গত বৃহস্পতিবার মাঠে নামে গেল আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যেখানে চেন্নাইয়ের স্কোয়াডে ছিলো বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। এই ম্যাচে মাঠে নামার আগে নেতা পরিবর্তন করেছে চেন্নাই। গত বৃহস্পতিবার পাঁচ বারের ট্রফিজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দায়িত্ব ছেড়ে দেওয়ায় নতুন নেতা হয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। এবারের আসরে অংশগ্রহণ করবে মোট ১০টি দল। অনুষ্ঠিত হবে মোট ৭৪টি ম্যাচ। অন্যদিকে এবার আইপিএল চলাকালীন সময়ে দেশটিতে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। যার কারণে ১৫ দিনে মোট ২১টি ম্যাচের সূচি প্রকাশ করেছে বিসিসিআই। প্রথম দফায় প্রকাশিত সূচিতে মোস্তাফিজের দল চেন্নাইয়ের ম্যাচ আছে চারটি। আইপিএলের এখন পর্যন্ত সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। এই দুই দলের শিরোপার সংখ্যা পাঁচটি করে। এছাড়াও আইপিএলের দুই বার করে শিরোপা জেতা দল কলকাতা নাইট রাইর্ডাস ও সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে এবারের আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসাবে খেলবেন মোস্তাফিজ। এর আগে ২০২৩ সালে অর্থাৎ গেল মৌসুমে তিন বাংলাদেশি ক্রিকেটার ডাক পেয়েছিলেন। এবার চেন্নাইয়ে থাকা দ্য ফিজ গতবার ছিলেন দিল্লি ক্যাপিটালসে। তিনিও দুই ম্যাচের বেশি খেলার সুযোগ পাননি। এবার কয়টি ম্যাচে সুযোগ পান বাংলাদেশি পেসার, সেটিই দেখার বিষয়। এবারের মৌসুমে নিজেদের নাম পরিবর্তন করেছে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও খুব বেশি পরিবর্তন আসেনি। বেঙ্গালুরু থেকে হয়েছে বেঙ্গালুরু।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com