• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বিসিবি তামিম-মিরাজের ফোনালাপ খতিয়ে দেখবে

প্রতিনিধি: / ৩৪০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

স্পোর্টস: তামিম ইকবাল-মিরাজ ফোনালাপ ফাঁস। মিরাজকে তামিম বলছেন মুশফিক এটা কাজ করছে? …. এখন তোদের সাথে নেই, খেলিনা তো ন্যাশনাল টিমে এখন অনেকের ভাবটাব বেড়ে গেছে, এইটা হইল সমস্যা। যখন খেলতাম, ক্যাপ্টেন ছিলাম ক্যাপ্টেন থাকলে তো এরকম করতে পারতি না। এখন আমার দাম নাই, দাম কমে যাচ্ছে বলে তোরা এমন করতেছিস…অসুবিধা নাই মিরাজ। সময় আমারও আসবে। একটা কথা শোন মিরাজ, পৃথিবী গোল। আজকে তুই ঐ সাইড, আমি এই সাইড। কালকে আমি ঐ সাইডে বসব, তুই এই সাইডে আসবি।’ মঙ্গলবার রাতে এসব কথা একটা টিভি চ্যানেল প্রতিবেদন আকারে প্রচার করেছে। পরদিন এ নিয়ে ক্রিকেটের কোটি ভক্তের প্রাণে উদ্বেগের জন্ম দেয়। বুধবার তামিম ইকবাল ঘোষণা দেন সন্ধ্যায় তিনি লাইভে এসে ক্লিয়ার করবেন। তামিম, মিরাজদের জন্য কোটি প্রাণ ভালোবাসা উজাড় করে দেয়। তামিম বিশ্বকাপে যাওয়া জাতীয় দল থেকে বাদ পড়ায় কোটি কোটি ক্রিকেট ভক্ত মন খারাপ করেছিল। কেন তামিমকে বাদ দিল। তামিম নিজেও নিজের কথা বলতে রাজি ছিলেন না। তামিমের ব্যক্তিত্ব দেশের মানুষের কাছে আলাদা অবস্থান তৈরি করেছিল। সেই তামিম কীভাবে নিজের কণ্ঠে বলছেন, তিনি জাতীয় দলে নেই বলে তার দাম নেই। তামিমের চরিত্রের সঙ্গে এ ধরনের কথোপকথন সম্পূর্ণ বেমানান। তারপরও তামিমের ভক্ত, ক্রিকেট ভক্তরা মনোযোগ দিলেন তামিমের কথায়। ফেসবুক লাইভে তামিম, মিরাজ, সঙ্গে যোগ দিলেন মুশফিক, মাহমুউদুল্লাহ। তারা চওড়া হাসি দিয়ে বুঝিয়ে দিলেন এটি একটি বিজ্ঞাপন। ক্রিকেটের কোটি মুখ হতাশ। তামিমের কাছ থেকে এমন অপ্রত্যাশিত কথাগুলো শুনে। এ সব কিছুই নজরে এসেছে বিসিবির সভাপতি এবং ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের। হতাশ হয়েছেন তিনি। বিশেষ করে বিসিবির সঙ্গে চুক্তিভুক্ত মেহেদী মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদুউল্লাহর ব্যাপারে। গত বৃহস্পতিবার দুপুরে পাপন ক্রীড়া মন্ত্রণালয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই বিষয়টি বিসিবি গুরুত্ব দিয়ে দেখছে। তামিম ইকবাল চুক্তির বাইরে থাকলেও পাপন বলেছেন, ‘তাদের (মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ) সঙ্গে ক্লিয়ারকাট কন্ডিশন আছে। আমি আজকেই দেখব। টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে বোর্ড তার মতো করে সিদ্ধান্ত নেবে।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com