• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

পর্তুগালের গোল উৎসব রোনালদোকে ছাড়াই

প্রতিনিধি: / ৩২৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

স্পোর্টস: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালকে ছাড়া খেলতে নেমে ঘরের মাঠে সুইডেনের জালে গোল উৎসব করেছে পর্তুগাল। ৫-২ গোলে জয় পেয়েছে রবের্তো মার্তিনেসের দল। এই ম্যাচ দিয়ে চার মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফেরে পর্তুগাল। তবে দলীয় পারফরম্যান্সে মরচে পড়েনি। যদিও সামনে ইউরোর মতো বড় আসর থাকায় এই ম্যাচে রোনালদোর পাশাপাশি ছিলেন না জোয়াও কানসেলো, জোয়াও ফেলিক্স, রুবেন নেভেস, দিয়াগো দালোত, ভিতিনিয়ারার মতো ফুটবলাররা। ম্যাচের ২৪ মিনিটে রাফায়েল লিওর শটে প্রথম গোলের দেখা পায় স্বাগতিকরা। ৩৫ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন নুনেজ। এখানেই শেষ নয়, বিরতি যাওয়ার আগ মুহূর্তে ব্যবধান ৩-০ করেন ব্রæনো ফার্নান্দেজ। ৫৭ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন দ্বিতীয়ার্ধের শুরুতে লেয়াওয়ের বদলি নামা ব্রæমা। পরের মিনিটে একটি গোল শোধ করেন সুইডেনের ভিক্টর ইয়োকেরেস। ডান দিক থেকে সতীর্থের পাসে দূরের পোস্টে বলে পা ছুঁয়ে জালে পাঠান তিনি। দুই মিনিট পরই অবশ্য ব্যবধান ফের বাড়িয়ে নেন রামোস। সেমেদোর পাস বক্সে পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন পিএসজি ফরোয়ার্ড। নির্ধারিত সময়ের শেষ মিনিটে হেডে সুইডেনের দ্বিতীয় গোলটি করেন গুস্তাফ নিলসন।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com