• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

যারা শুরুর আইপিএল থেকে সরে গেল

প্রতিনিধি: / ৩৪৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

স্পোর্টস: ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলের প্রথম আসর মাঠে গড়ায়। এরপর থেকে নিয়মিত হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই লিগ। অর্থ, পারফরম্যান্স আর তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে এই লিগ আরোহণ করেছে অনন্য উচ্চতায়। শুক্রবার রাতে মাঠে গড়ায় ১৭তম আসর তথা আইপিএল-২০২৪। অবাক করা বিষয় হলো বেশ কয়েকজন ক্রিকেটার আছেন যারা ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে ছিলেন এবং ২০২৪ সালে এসেও তারা খেলছেন। সেই তালিকায় আছেন মাহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, দিনেশ কার্তিক, শিখর ধাওয়ান, পিষুয চাওলা ও অমিত মিশ্রা। ধোনি শুরু থেকেই খেলছেন চেন্নাই সুপার কিংসে। ২০০৮ সালে ১.৫ মিলিয়ন ডলারে তাকে দলে নিয়েছিল চেন্নাই। এবারও যথারীতি তাদের হয়েই খেলবেন তিনি। কোহলি ৩০ হাজার ডলারে প্রথমে যোগ দিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। এবারও খেলছেন আরসিবির জার্সি গায়ে। ২০১৩ সাল থেকে দায়িত্ব পালন করছেন অধিনায়কের। রোহিত শর্মা শুরু করেছিলেন ডেকান চার্জার্সের হয়ে। ৭.৫ মিলিয়ন ডলারে তাকে দলে নিয়েছিল ডেকান। এরপর থিতু হন মুম্বাই ইন্ডিয়ান্সে। রবীন্দ্র জাদেজার শুরুটা হয়েছিল রাজস্থান রয়্যালসে। তার পারফরম্যান্সে ভর করে প্রথম আসরেই শিরোপা জিতেছিল রাজস্থান। বর্তমানে খেলছেন চেন্নাইর হয়ে। অশ্বিনকে ২০০৮ সালে দলে ভিড়িয়েছিল চেন্নাই সুপার কিংস। সেই থেকে ২০১৫ সাল পর্যন্ত চেন্নাইর হয়ে খেলেন তিনি। এবার তিনি খেলবেন রাজস্থানের হয়ে। ধাওয়ান (২০০৮ দিল্লি ডেয়ারডেভিলস), চাওলা (২০০৮ কিংস ইলেভেন পাঞ্জাব) ও মিশ্রারা (২০০৮ দিল্লি ডেয়ারডেভিলস) বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন লম্বা সময়ে। মানিষ পান্ডে ২০০৯ সালে প্রথম ভারতীয় হিসেবে করেছিলেন সেঞ্চুরি। দিনেশ কার্তিক ২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলা শুরু করেছিলেন। এবার তিনি খেলবেন বেঙ্গালুরুর হয়ে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com