• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটের খানজাহান আলীর মাজারে শুরু হয়েছে ৫৫০ বছরের পুরানো ঐতিহ্যবাহী মেলা

প্রতিনিধি: / ৩০৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ) এর মাজারে শুরু হয়েছে ৫৫০ বছর পুরানো ঐতিহ্যবাহী ৩ দিনব্যাপী মেলা। শনিবার ফজরের নামাজের পর আনুষ্ঠানিক ভাবে মেলা শুরু হয়। যা চলবে আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত। বাংলা চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে প্রতিবছর এ মেলার আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এ মেলায় দেশি-বিদেশী কয়েক লাখ ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে। মেলা উপলক্ষে বিভিন্ন পন্যের পসরা নিয়ে দোকান বসাচ্ছেন দোকানীরা। রমজান মাস হওয়ায় বিকাল থেকে মেলা প্রঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের আগমনে জমজমাট হয়ে উঠবে বলে জানান দোকানীরা।

বাগেরহাট টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, তিন দিনের এ মেলায় এখানে লক্ষাধিক লোকের সমাগম হবে। এসব ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। আমরা আমাদের ইউনিটের ফোন নম্বর দেওয়ালে এবং প্রকাশ্য স্থানে টানিয়ে দিয়েছি। এছাড়া ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমাদের নম্বর রয়েছে, কেউ কোনো সমস্যায় পড়লে আমাদের ফোন দিলেই আমাদের পুলিশ সদস্যরা সেখানে পৌঁছে যাবেন। মেলার এ তিনদিন সার্বক্ষণিক মাজারে দায়িত্ব পালনের কথাও বলেন তিনি।

মাজারের প্রধান খাদেম শের আলী ফকির জানান, অতীতে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এখানে ভক্তদের সমাগম হতো। অনেকেই আসতেন মানত দিতে, যা সময়ের সাথে সাথে মেলায় রূপ নিয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com