• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২২
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

রাজা চার্লস রাজবধূর সাহসের প্রশংসায়

প্রতিনিধি: / ২৫৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

বিদেশ : ব্রিটিশ রাজবধূ, প্রিন্সেস অব ওয়েলস, কেট মিডলটন জানিয়েছেন, তিনি ক্যানসার আক্রান্ত এবং চিকিৎসা নিচ্ছেন। গত শুক্রবার এক ভিডিও বার্তায় কেট বলেন, গেল কয়েক মাসের কঠিন সময়ের পর এ সংবাদ ছিল তার পরিবারের জন্য ‘বড় ধাক্কা’। বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র বলেন, ক্যাথরিন যে সাহস দেখিয়েছেন এজন্য রাজা তৃতীয় চার্লস গর্বিত। ক্যাথরিন ক্যানসার ও এর চিকিৎসার বিষয়ে যেভাবে কথা বলেছেন তিনি তার প্রশংসা করেছেন। এই কঠিন সময়ে তিনি ক্যাথরিন ও পরিবারের সঙ্গে আছেন বলে এক বার্তায় জানিয়েছেন। এদিকে কেট ইতিবাচক বার্তা দিয়ে বলেন, তিনি ভালো আছেন এবং প্রতিদিন নিজেকে শক্তিশালী অনুভব করছেন। এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে কেনসিংটন প্যালেস জানিয়েছে যে তারা প্রিন্সেস অব ওয়েলসের পুরোপুরি সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী। কেটের ভিডিও বার্তা থেকে জানা যায়, জানুয়ারিতে যখন তার পেটে অস্ত্রোপচার হয়েছিল তখন সেখানে কোনো ক্যানসার ছিল না। কেট জাজান, ‘অপারেশনের পর পরীক্ষা-নিরীক্ষা করে ক্যানসারের উপস্থিতি পাওয়া গেছে। তাই আমার মেডিকেল টিম আমাকে কেমোথেরাপির নেওয়ার পরামর্শ দেয় এবং আমি এখন সেই চিকিৎসার প্রাথমিক পর্যায়ে রয়েছি’। ফেব্রæয়ারির শেষের দিকে কেমোথেরাপি শুরু হয়। প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ক্যানসারের ধরনসহ আর কোনো ব্যক্তিগত চিকিৎসা সংক্রান্ত তথ্য শেয়ার করবে না। ৪২ বছর বয়সী প্রিন্সেস অব ওয়েলস বলেন, যারা ক্যান্সারে আক্রান্ত তাদের সবার কথা তিনি ভাবছেন। যারা যে রূপেই এই রোগের মুখোমুখি তাদের প্রত্যেকের উদ্দেশ্যে কেট বলেন, ‘বিশ্বাস ও আশা হারাবেন না। আপনি একা নন’। কেটের অসুস্থতার খবরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ও রাষ্ট্রনেতারা তার দ্রæত সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন। ব্রিটিশ রাজপরিবার ছেড়ে যাওয়া প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিনের ‘সুস্বাস্থ্য ও আরোগ্য’ কামনা করেছেন। কেটের ভাই জেমস মিডলটন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোটবেলার একটি ছবি পোস্ট করে বলেন, ‘বছরের পর বছর আমরা একসঙ্গে বহু পাহাড় ডিঙিয়েছি। পরিবার হিসাবে, এবারও আমরা একসঙ্গে এটি পার করব।’ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক কেটের দ্রæত এবং পুরোপুরি সুস্থতা কামনা করেছেন। আরোগ্য চেয়ে বার্তা পাঠিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যানসার থেকে দ্রæত ও পুরোপুরি সুস্থতা কামনা করে বলেন, ‘আমি ও জিল আরও কোটি মানুষের সঙ্গে আপনার পুরোপুরি সুস্থতা কামনা করছি।’ যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন এক্সে লিখেছেন, ‘কেট তুমি সাহসী আর আমরা তোমাকে ভালোবাসি।’ ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রæডো কেটের সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন। গত ফেব্রæয়ারিতে রাজপরিবারের কর্মকর্তারা জানান, রাজা তৃতীয় চার্লস ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন, যার ফলে তিনি সব ধরনের জনসমাগম বাতিল করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com