• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪৪
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

ব্রাজিলের বিপক্ষে ইংল্যান্ড দলে নেই কেইন

প্রতিনিধি: / ২৫৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

স্পোর্টস: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। যদিও তাতে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের খেলা হচ্ছে না। শনিবার দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে দুই দল। ডার্মস্ট্যাডের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৫-২ গোলে জেতা ম্যাচে গোড়ালির চোটে পড়েন কেইন। এই অবস্থায় তাকে নিয়ে কোনও ধরনের ঝুঁকি নিতে চায় না ইংলিশরা। ঝুঁকি থাকায় মঙ্গলবার বেলজিয়ামের বিপক্ষে প্রীত ম্যাচেও ইংলিশ অধিনায়কের খেলা হচ্ছে না। ইউরোর দল ঘোষণার আগে এটাই হচ্ছে ইংল্যান্ডের শেষ ম্যাচ। সেলেসাওদের মতো ইংল্যান্ড দলেও চোট হানা দিয়েছে। অ্যায়াক্স মিডফিলডার জর্ডান হেন্ডারসন ও চেলসি ফরোয়ার্ড কোল পালমার দলের সঙ্গে থাকলেও ইনজুরিতে ছিটকে গেছেন। ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন আর্সেনাল ফরোয়ার্ড বুকায়ো সাকাও। ব্রাজিল ম্যাচের আগে ইংল্যান্ড কোচ সাউদগেট বলেছেন, ‘কাল হেরি কেইন, জর্ডান হেন্ডারসন ও কোল পালমারের খেলা হচ্ছে না। বেলজিয়ামের বিপক্ষে অবশ্য হ্যারির চেয়ে হেন্ডারসন ও পালমারের ফেরার সম্ভাবনা বেশি।’ ব্রাজিলের বিপক্ষে ইংল্যান্ডকেই ফেভারিট ভাবা হচ্ছে। কারণ, লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সর্বশেষ চার ম্যাচে জয়ের দেখা পায়নি ব্রাজিল। টানা চার ম্যাচে এমন হারের ঘটনা ঘটেছে ২০০১ সালের পর! তার ওপর চোটও হানা দিয়েছে। নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছে তারা। তবে পরিসংখ্যান হতে পারে প্রেরণা। ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে শেষ ১১ প্রীতি ম্যাচের ১০টিতেই জিতেছে ব্রাজিল। তাছাড়া মুখোমুখি লড়াইয়েও ব্রাজিল ইংল্যান্ডের চেয়ে এগিয়ে। তার পরেও সাউদগেট বলেছেন, ‘আমি জেনেছি ২৬ ম্যাচে আমরা ব্রাজিলকে মাত্র চারবার হারাতে পেরেছি। আমাদের এমন বহু ম্যাচ আছে যেখানে বড় প্রতিপক্ষের বিপক্ষে ভালো রেকর্ড নেই। তার পরেও এই দল কিন্তু জয় ছিনিয়ে এনেছে। তাই এই ম্যাচ আমাদের জন্য তেমনই আরেকটা সুযোগ।’

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com