• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হচ্ছেন সাইমন হ্যারিস

প্রতিনিধি: / ২৮৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক: অটিস্টিক ছোট ভাইয়ের জন্য অটিজম সেবার প্রচারণার মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন সাইমন হ্যারিস। আইরিশ রাজনৈতিক দল ফাইন গেলের নতুন নেতৃত্ব পাবার পর মাত্র ৩৭ বছর বয়সে আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। বিবিসি জানিয়েছে, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার ফাইন গেইল পার্টির প্রধান হিসেবে গত বুধবার পদত্যাগের ঘোষণার পর সাইমনই ওই পদের একমাত্র দাবিদার। তিনি দেশটির কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। বুধবার রাজধানী ডাবলিনে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার। একই সঙ্গে ক্ষমতাসীন জোটে নিজ দল ফাইন গায়েলের প্রধানের পদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সাংবাদিকদের ভারাদকার বলেন, ‘আমি ফাইন গেলের প্রেসিডেন্ট ও নেতার পদ থেকে আজ থেকে পদত্যাগ করছি এবং আমার উত্তরসূরি দায়িত্ব গ্রহণ করা মাত্রই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করব। সাইমন হ্যারিসকে মিডিয়া ইতিমধ্যে “ঞরশঞড়শ ঞধড়রংবধপয” বলে ডাকা হয়। এর আগে দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন লিও ভারাদকার, তিনি ৩৮ বছর বয়সে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর আসনে বসেন। রোববার ফাইন গেইল পার্টির প্রধান নিযুক্ত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সাইমন হ্যারিস বলেন, এটি ছিল আমার জীবনের অন্যতম সম্মানের বিষয়। আগামী ৯ এপ্রিল আইরিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী পদে ভোটগ্রহণ হবে। ক্ষমতাসীন ফাইন গেইলের নেতৃত্বাধীন জোটের সমর্থনে তিনি আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
সাইমন হ্যারিসের জন্ম ও রাজনৈতিক ক্যারিয়ার: সাইমন হ্যারিসের জন্ম ১৯৮৯ সালে। ডাবলিনের কাছের ছোট উপক‚লীয় শহর গ্রেস্টোনসে বেড়ে ওঠেন তিনি। বাবা ছিলেন একজন ট্যাক্সি ড্রাইভার। হ্যারিস তার অটিস্টিক ছোট ভাইয়ের জন্য অটিজম সেবার প্রচারণার মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন এবং পরে একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন। তিনি মাত্র ১৬ বছর বয়সে ফাইন গেইলের যুব শাখায় যোগদান করেন এবং বেশ দ্রæতই দলের নেতৃত্ব পর্যায়ে পৌঁছান। তিনি ২০১১ সালে মাত্র ২৪ বছর বয়সে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং “বেবি অফ দ্য ডেইল” উপাধি লাভ করেছিলেন। এরপর ২০১৬ সালে মাত্র ২৯ বছর বয়সে স্বাস্থ্যমন্ত্রী নিযুক্ত হন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com