• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

শেখ হাসিনার হাতেই নিরাপদ বাংলাদেশ… এমপি রশীদুজ্জামান

প্রতিনিধি: / ৩৯৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা): খুলনা ৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান বলেছেন স্বাধীনতা প্রশ্নে বঙ্গবন্ধু আপসহীন নেতা ছিলেন। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন, এদুটি বিষয় আলাদা করার কোন সুযোগ নেই। বঙ্গবন্ধুর আহবানে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি চুড়ান্ত বিজয় অর্জন করলেও বাঙালি জাতির মুক্তির পটভূমিতে রয়েছে বিপুল ত্যাগ ও সংগ্রামের দীর্ঘ ইতিহাস। বায়ান্নোর ভাষা আন্দোলন থেকে ধাপে ধাপে বঙ্গবন্ধুর নেতৃত্বে সংগ্রাম করে মুক্তির লক্ষ্যে এগিয়ে যায় এ জাতি। বাঙালি জাতি হিসেবে আমরা স্বাধীনতা লাভ করলে ও এর সাথে জড়িয়ে রয়েছে বিপুল আত্মত্যাগ, শহীদের স্মৃতি, স্বজন হারানোর আর্তনাদ ও সংগ্রামের দীর্ঘ ইতিহাস। যাদের আত্মত্যাগে অর্জিত এ স্বাধীনতা তাদের ঋণ কোন দিন শোধ হবার নয়। পাক বাহিনীর বর্বরতা এ জাতিকে যেমন স্বাধীনতার লক্ষ থেকে পিছু হটাতে পারেনি তেমনি কোন প্রতিবন্ধকতায় ব্যাহত করতে পারেনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের মানুষ অর্থনৈতিক মুক্তি লাভ করেছে এবং শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ উল্লেখ করে এমপি রশীদুজ্জামান বলেন শেখ হাসিনা দেশকে গগন চুম্বি উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এখন সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তিনি মঙ্গলবার পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম, ওসি ওবাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম ও প্রভাষক লুৎফা ইসলাম। দিবসটি উপলক্ষে মঙ্গলবার প্রত্যুষে সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা ও পৌরসভা সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সংগঠন ও সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পাইকগাছা সরকারি কলেজ মাঠে পুলিশ, আনছার, রোভার স্কাউট ও গার্লস গাইড কুচকাওয়াজ প্রদর্শন করে। এসময় বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে মঞ্চে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com