• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৮
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ইয়েমেনের প্রধানমন্ত্রী বদল

প্রতিনিধি: / ৩৯৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হুট করেই প্রধানমন্ত্রী বদলেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারককে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগের প্রধানমন্ত্রী মইন আবুদুলমালিক সাইদের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। খবর আল জাজিরার। বিন মুবারক এমন সময় প্রধানমন্ত্রী হলেন, যখন ইয়েমেনে উত্তেজনা চলছে। গাজায় হামলার প্রতিবাদে ও তাদের প্রতি সমর্থন জানাতে লোহিত সাগরে হুতি বিদ্রোহীরা বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালিয়েছে। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হুতিদের ৩৬ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিল গত সোমবার জারি করা এক অধ্যাদেশে বলেছে, বিদায়ী প্রধানমন্ত্রী মইন আবুদুলমালিক সাইদ প্রেসিডেন্টের উপদেষ্টা পদে নিয়োগ পাবেন। তবে এই পরিবর্তনের কোনো কারণ জানায়নি কাউন্সিল। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইয়েমেনের সাবেক রাষ্ট্রদূত বিন মুবারককে হুতি বিদ্রোহীদের কট্টর বিরোধী হিসেবে দেখা হয়। ইয়েমেনের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্বপালনকালে সে সময়ের প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির সঙ্গে ক্ষমতার দ্ব›দ্ব ছিল মুবারকের। ২০১৫ সালে হুতিরা অপহরণ করার পর তিনি আলোচনায় আসেন। ২০১৮ সালে জাতিসংঘে ইয়েমেনের দূত হিসেবেও নিয়োগ পান বিন মুবারক।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com