• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৪
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

আতশবাজি কারখানায় আগুন,ভারতে নিহত ৬

প্রতিনিধি: / ৩৬৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : ভারতের মধ্যপ্রদেশে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। কারখানার ভেতরে বেশ কিছু শ্রমিক আটকা পড়েছেন। মঙ্গলবার সকালে রাজ্যের হরদা জেলার বৈরাগড়ের ওই বাজি কারখানায় হঠাৎ আগুন ধরে যায়। তারপর একের পর এক বিস্ফোরণ ঘটে। ভয়ানক শব্দে কেঁপে ওঠে কারখানার আশপাশের এলাকাও। কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত সেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বহু দূর থেকে আগুন ও ধোঁয়া দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় আশপাশের মানুষকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে উদ্ধারকাজ শুরু করেছে। এসেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। হরদার জেলা প্রশাসক ঋষি গর্গ এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, কারখানায় ১০০ জন কর্মী ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com