• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ফকিরহাটে ১৮৩ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান

প্রতিনিধি: / ৩৩০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে হীড বাংলাদেশ মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি এবং ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ ও ৫ প্রাপ্ত ১৮৩ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও এককালীর উপবৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এসব শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও বৃত্তির টাকা তুলে দেন। এতে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু।

হীড বাংলাদেশ’র সেন্ট্রাল ম্যানেজার অদ্বৈত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম।

হীড বাংলাদেশ’র আঞ্চলিক ব্যবস্থাপক বিমল কুমার সরকারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ব্র্যাঞ্চ ম্যানেজার ম্যানেজার মো. সুজন আলী, মো. সেকেন্দার আলম, মো, ইকবাল হাওলাদার, শিক্ষার্থী আকাশ রায়, রাবেয়া খাতুন, রিতুপর্ণা দাসসহ অন্যান্যরা।
এসময় এসব শিক্ষার্থীদের ক্রেষ্ট দিয়ে দেয়া হয়েছে। এদিন ১৮৩ শিক্ষার্থীদের মাঝে ৭লাখ ৭২হাজার টাকা প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com