• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৮
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে মধ্যরাতে জমি দখল করে ঘর নির্মাণ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ওসি’র অস্বিকার

প্রতিনিধি: / ৪০৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জোরপূর্বক বিবাদমান জমি দখল করে রাতের আঁধারে ঘেরাবেড়া দিয়ে ঘর নির্মাণ করে দখল নিয়েছে একটি প্রভাবশালী মহল। গত সোমবার দিবাগত রাত ১২ টার দিকে পৌরসভার উত্তর সরালিয়া গ্রামের আজিজুর শরীফের জমি দখলের ঘটনা ঘটে। রাতেই এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশের এসআই ঠাকুরদাসসহ দুজন সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে, থানার ওসি বলেন, ‘কোন অভিযোগ পাইনি’। এ ঘটনায়  মঙ্গলবার বেলা ১২ টার দিকে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন ভূক্তভোগী আজিজুর শরীফের স্ত্রী জেসমিন বেগম।
 তিনি বলেন, সোমবার দিবাগত রাতে তাদের জমিটুকু দখল করে সেখানে ঘর নির্মাণ করে বসবাস শুরু করে লালু চাপরাশী। রাত ১১টার দিকে থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে রাত ১২ টার দিকে এসআই ঠাকুরদাস ঘটনাস্থল পরিদর্শন করেন। কিন্তু পুলিশ রহস্যজনক কারনে কোন আইনগত ব্যবস্থা গ্রহন করেনি।

এ বিষয়ে মঙ্গলবার বিকেল ৪ টার দিকে জানতে চাইলে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগে পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ওসির এ বক্তব্যে কয়েক মিনিট পূর্বে এইসআই ঠাকুরদাস বলেন, রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে ওসি স্যারকে বিস্তারিত জানানো হয়েছে।

বিষয়টি সম্পর্কে জানার জন্য ঘটনাস্থলে গেলে দখলে থাকা লালু চাপরাশীকে পাওয়া যায়নি। ফোনও রিসিভ করেননি। তার স্ত্রী হাজেরা বেগম ও মেয়েরা কিছু বলতে রাজি হননি। স্থানীয়রা বলেন, রাতারাতি এখানে ঘেরাবেড়া দিয়ে ঘর নির্মাণ করা হয়েছে। রাতে পুলিশও ওখানে  গিয়েছিলো।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com