• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

দক্ষিণ আফ্রিকা উইলিয়ামসনের প্রথম জোড়া শতকে চাপে

প্রতিনিধি: / ৪৬০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করলেন নিউজিল্যান্ডের ব্যাটার কেন উইলিয়ামসন। টেস্ট ক্যারিয়ারে এই প্রথম দুই ইনিংসে উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ৬ উইকেট হাতে নিয়ে ৫২৮ রানে এগিয়ে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৫১১ রানের জবাবে ১৬২ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ে দক্ষিণ আফ্রিকা। কিন্তু দক্ষিণ আফ্রিকাকে ফলো-অন না করিয়ে ৩৪৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৪ উইকেটে ১৭৯ রান করেছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ১১৮ ও দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করেন উইলিয়ামসন। মাউন্ট মঙ্গানুইয়ে গত সোমবার দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৪ উইকেটে ৮০ রান করেছিলো ছয়জন অভিষিক্ত খেলোয়াড় নিয়ে খেলতে নামা দক্ষিণ আফ্রিকা। গতকাল গতকাল মঙ্গলবার তৃতীয় দিন বাকী ৬ উইকেটে আরও ৮২ রান যোগ করে ১৬২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। দলের কোন ব্যাটারই হাফ-সেঞ্চুরির দেখা পাননি। ১৩তম টেস্ট খেলতে নামা কিগান পিটারসন সর্বোচ্চ ৪৫ রান করেন। এ ছাড়া ডেভিড বেডিংহাম ৩২ ও এডওয়ার্ড মুর ২৩ রান করেন। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনার ৩টি করে এবং কাইল জেমিসন ও রাচিন রবীন্দ্র ২টি করে উইকেট নেন। দক্ষিণ আফ্রিকাকে ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে প্রথম ইনিংসের মত এবারও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন কিউই দুই ওপেনার টম লাথাম ও ডেভন কনওয়ে। লাথাম ৩ ও কনওয়ে ২৯ রান করেন। তিন নম্বরে নেমে ৯৭তম টেস্টে ৩১তম সেঞ্চুরি পূর্ণ করেন প্রথম ইনিংসে শতক হাঁকানো উইলিয়ামসন। নিউজিল্যান্ডের হয়ে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা পঞ্চম ক্রিকেটার হলেন উইলিয়ামসন। দিনের শেষ ওভারের আগেরটিতে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক স্পিনার নিল ব্র্যান্ডের বলে আউট হওয়ার আগে ১৩২ বলে ১২টি চার ও ১টি ছক্কায় ১০৯ রান করেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে ডাবল-সেঞ্চুরি করা রাচিন এবার ১২ রান করেন। ড্যারিল মিচেল ১১ ও টম বøান্ডেল ৫ রানে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার ব্র্যান্ড দ্বিতীয় ইনিংসে শিকার করেন ২ উইকেট।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com