• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৪
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

অস্ট্রেলিয়া রেকর্ড গড়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো

প্রতিনিধি: / ৪৬০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: ২৫৯ বল বাকী রেখে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে গতকাল মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশী বল বাকী রেখে ম্যাচ জয়ের নয়া রেকর্ড গড়লো বিশ^ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এর আগে ২০০৪ সালে সাউদাম্পটনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৬৬ রানের টার্গেট স্পর্শ করে ২৫৩ বল বাকী রেখে জয়ের স্বাদ পেয়েছিলো অসিরা। ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি বল বাকী রেখে ম্যাচ জয়ের বিশ^ রেকর্ড ইংল্যান্ডের। ১৯৭৯ সালে ম্যানচেষ্টারে কানাডার বিপক্ষে ৪৬ রানের টার্গেট তাড়া করে ২৭৭ বল হাতে রেখে ৮ উইকেটে ম্যাচ জিতেছিলো ইংলিশরা। ভারতের পর বিশে^র দ্বিতীয় দল হিসেবে ওয়ানডেতে ১হাজারতম ম্যাচ খেলতে নামে অস্ট্রেলিয়া। ক্যানবেরাতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ২০তম ওভারে ৭১ রানে ৫ উইকেট হারায় তারা। স্বীকৃত ব্যাটারদের ব্যর্থতার পর লোয়ার-অর্ডারেও কেউ লড়াই করতে পারেনি। শেষ পর্যন্ত ২৪ দশমিক ১ ওভারে ৮৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে তিনজন ব্যাটার এবং অতিরিক্তের রান দুই অংকের কোটা স্পর্শ করতে পারে। চারজন ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি। সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার অ্যালিক আথানাজে। এ ছাড়া রোস্টন চেজ ১২ ও কেসি কার্টি ১০ রান করেন। অতিরিক্ত থেকে ১৩ রান আসে। অস্ট্রেলিয়ার জাভিয়ার বার্টলেট ২১ রানে ৪টি, ল্যান্স মরিস ও এডাম জাম্পা ২টি করে উইকেট নেন। ৮৭ রানের সহজ টার্গেট ৬ দশমিক ৫ ওভারেই ছুঁয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জা দেয় অস্ট্রেলিয়া। ওপেনার জেক ফ্রেজার ম্যাকগার্ক ১৮ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৪১ এবং জশ ইংলিশ ৪টি চার ও ১টি ছক্কায় ১৬ বলে অপরাজিত ৩৫ রান করেন। এই ম্যাচে মোট খেলা হয়েছে ১৮৬ বল। অস্ট্রেলিয়ার ওয়ানডে ইতিহাসে কোন দলের বিপক্ষে সবচেয়ে কম স্থায়ী ম্যাচের রেকর্ড এটি। হোবার্টে আগামী ৯ ফেব্রæয়ারি থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com