• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

রামপালে লোকালয়ে ঘুরছে দুটি হনুমান 

প্রতিনিধি: / ৩৫৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই গাববুনিয়া গ্রামে অবাধে ঘুরে বেড়াচ্ছে দুটি হনুমান।  হনুমান দুটিকে দেখতে এলাকার ছোট বড় সবাই ভিড় জমাচ্ছে।
শনিবার(৩০ মার্চ) ভোররাত থেকে গাববুনিয়া গ্রামের আতিয়ার তালুকদারের বাড়িতে হনুমান দুটিকে দেখা যায়।
আতিয়ার তালুকদারের বাড়িতে দুটি হনুমানের আগমন ঘটেছে খবরটি মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়ে। এ খবর পেয়ে এলাকার ছোট বড় অনেকেই হনুমান দুটিকে দেখতে ভিড় জমায়। উৎসুক জনতা হনুমান কলা, রুটি, বাদাম,  বিস্কুট,  পাকা টমেটোসহ নানান খাদ্য খাবার খেতে দিচ্ছে। হনুমান দুটি নির্ভয়ে মানুষের  খাবার খাচ্ছে।
এ ঘটনা জানতে পেরে এ প্রতিবেদক সরেজমিনে উপস্থিত হয় এবং হনুমানের উপস্থিতর ঘটনার সত্যতা দেখতে পায়। হনুমান দুটি সকালে বেলা আতিয়ার তালুকদারের বাড়িতে অবস্থান করলেও বেলা বাড়ার সাথে সাথে তাদের চলাফেরার স্থান পরিবর্তন করতে থাকে।
স্থানীয় বাসিন্দা ফেরদৌস ফকির জানান, সকাল বেলা জানতে পারি আমাদের গ্রামে দুটি হনুমান এসেছে৷ আমরা খবর পেয়ে আতিয়ারের বাড়িতে দেখতে যাই। অনেকে অনেক খাদ্য খাবার খেতে দিচ্ছে এবং হনুমান সেই খাবার খাচ্ছে।
আরেক স্থায়ী বাসিন্দা কুলছুম বেগম জানান, হনুমান গ্রামে এসেছে শুনতে পেয়েই আমাদের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয় এবং আমরা দ্রুত হনুমান দুটিকে দেখতে ছুটে যাই।
হনুমান দুটি কোথা থেকে লোকালয়ে এসেছে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। হনুমানকে দেখতে উৎসুক জনতার ভিড় জমানোর ফলে মাঝে মধ্যে হনুমান দুটি ক্ষিপ্ত হয়ে পড়ছে।
এ বিষয়ে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের তত্ত্বাবধায়ক হাওলাদার আজাদ কবিরের সাথে কথা হলে তিনি জানান, হনুমান সাধারনত যশোরের কেশবপুর এলাকা থেকে কলা বা কাঁঠাল বোঝাই ট্রাকে করে বিভিন্ন স্থানে চলে যায়।
এ বিষয়ে বন্যপ্রাণী বিশেষজ্ঞ মোঃ মফিজুর রহমান চৌধুরীর সাথে তার ব্যবহৃত ০১৭২১-০৮৮৮৪৪ নম্বরে একাধিক বার ফোন করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com