• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩০
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বার্সার ব্যবধান কমল রিয়ালের সঙ্গে

প্রতিনিধি: / ২৯১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

স্পোর্টস: ম্যাচের বেশির ভাগ সময় ১০ জন নিয়ে খেলেছে লাস পালমাস। একজন বেশি নিয়ে খেলেও জিততে গলদঘর্ম অবস্থা বার্সেলোনার। রাফিনহার গোলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে জাভি এর্নান্দেসের দল। খেলার ২৪ মিনিটে আলভারো ভ্যালেস লালকার্ড দেখলে ১০ জনে পরিণত হয় লাস পালমাস। ম্যাচের বাকি সময় ১০ জনে খেলেও একটিমাত্র গোল হজম করেছে তারা। খেলার ৫৯ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন রাফিনহা। লা লিগায় সর্বশেষ ৯ ম্যাচে এ নিয়ে সপ্তম জয় পেল কাতালানরা। লিগে টানা পাঁচ ম্যাচে গোল খেলো না জাভি এর্নান্দেসের দল। ২০২২ সালের আগস্ট ও অক্টোবরে টানা ছয় ম্যাচে ক্লিন শিট থাকার পর যা বার্সেলোনার প্রথম। জিতে মাঠ ছাড়লেও ব্যবধান আরো বাড়িয়ে নিতে না পারার আক্ষেপ কোচ জাভির কণ্ঠে, ‘আমাদের আরো বড় ব্যবধানে জেতা উচিত ছিল। ম্যাচটা শেষ করার মতো পরিষ্কার সুযোগ তৈরি করেছিলাম আমরা। ১০ জনের বিপক্ষে আমরা আধিপত্য দেখিয়ে খেলেছি। প্রচুর সুযোগও তৈরি করেছি। সুতরাং আমার মনে হয় না একটা গোলই যথেষ্ট।’ লা লা পালমাসকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ৫ পয়েন্টে নামিয়ে এনেছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা জিরোনাও কাতালানদের চেয়ে ৫ পয়েন্ট পেছনে। ৩০ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ৬৭ পয়েন্ট আর এক ম্যাচ কম খেলে রিয়ালের অর্জন ৭২ পয়েন্ট। ২৯ ম্যাচে জিরোনার নামের পাশে ৬২ পয়েন্ট। ইএসপিএন

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com