• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

জুয়েলারি ব্যবসায়ীদের বিশেষ আর্থিক সেবা দেবে পকেট

প্রতিনিধি: / ৭৯৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

অর্থনীতি: সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান এবিজি টেকনোলজিস লিমিটেডের পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) পকেটের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। সোমবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বাজুস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এবং এবিজি টেকনোলজিস লিমিটেডের পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন। বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজুসের সাবেক সভাপতি ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপের চেয়ারম্যান এম. এ. ওয়াদুদ খান, বাজুসের সহ-সভাপতি গুলজার আহমেদ, মো. রিপনুল হাসান ও মাসুদুর রহমান। পকেট কর্তৃপক্ষ জানিয়েছে, পকেট ই-ওয়ালেটের রয়েছে একটি আধুনিক ও গ্রাহক-বান্ধব মোবাইল অ্যাপ, যা ব্যবহার করে অথবা ইউএসএসডি কোডের মাধ্যমে গ্রাহক খুব সহজেই নিরাপদ ও দ্রæত পেমেন্ট করতে সক্ষম। গ্রাহক ক্রয় করা সার্ভিস অথবা প্রোডাক্টের মূল্য পকেট-এ নিবন্ধিত যে কোনো মার্চেন্টকে কিউ-আর কোড পেমেন্ট অথবা অনলাইন পেমেন্টের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। এছাড়াও পকেট আরও বিভিন্ন ধরনের পেমেন্ট সল্যুশন দিয়ে থাকে যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- সার্ভিস চার্জ পেমেন্ট, ইউটিলিটি বিল পেমেন্ট (গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন), সরকারি ফি পেমেন্ট, স্যালারি ডিসবার্সমেন্ট, সাপ্লায়ার/ভেন্ডরের পেমেন্ট, সাপ্লাই চেইন থেকে পেমেন্ট কালেকশন, ক্যাবল টিভির বিল পেমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড থেকে অ্যাড মানি, ব্যাংক অ্যাকাউন্টে সেন্ড মানি, রিকুয়েস্ট মানি, ফান্ড ট্রান্সফার ইত্যাদি।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com