• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১৭
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

ওয়ালটনের উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রি সম্পন্ন হলো

প্রতিনিধি: / ৬৯৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

অর্থনীতি: পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। তিনি এক লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছিলেন। সোমবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালক এস এম রেজাউল আলম। তার হাতে থাকা ৩ কোটি ৯০ লাখ শেয়ারের মধ্যে থেকে এক লাখ শেয়ার ঘোষণা অনুযায়ী বিক্রি সম্পন্ন করেছেন। শেয়ার বিক্রির ঘোষণার পর থেকে ৩০ দিনের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ও বøক মার্কেটে উল্লিখিত পরিমাণ শেয়ার তিনি বিক্রি করেছেন। এর আগে চলতি বছরের গত ৮ ফেব্রæয়ারি তিনি শেয়ার বিক্রি করার ঘোষণা দেন। প্রসঙ্গত,ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২০ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৩০২ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৯৮.৯৪ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ০.৪২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.১০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ০.৫৪ শতাংশ শেয়ার রয়েছে। সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com