• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

মোহামেডানের হকিতে বড় জয়

প্রতিনিধি: / ৩৮৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: প্রিমিয়ার হকি লিগে মেরিনার ইয়াংসকে এক ধাক্কায় নিচে নামিয়ে দিয়েছে মোহামেডান। ট্রফি জয়ের পথ কঠিন করে দিয়েছে। মোহামেডান ৩-২ গোলে হারিয়েছে মেরিনারকে। সুপার সিক্স পর্বে মেরিনারকে অনেক অঙ্কের হিসাব মেলাতে হবে, তারপর কথা। মোহামেডানের জয়ে আবাহনীর পথ কিছুটা সহজ হলেও আবাহনীর সাবেক তারকা খেলোয়াড় মাহবুব এহসান রানা ততটা সহজ দেখছেন না। পয়েন্ট টেবিলে থাকা আবাহনীকেও অঙ্কের হিসাব মিলিয়ে শিরোপা জয় করতে হবে। মেরিনারকে হারিয়ে মোহামেডান মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রীতিমত উল্লাস করেছে। কঠিন ম্যাচ ছিল। নানা ঘটনাও ছিল। দেরিতে খেলা শুরু হওয়া, মালয়েশিয়া ও শ্রীলঙ্কান আম্পায়ারের সিদ্ধান্ত ছিল বিতর্ক। বার বার রিভিউ, মেরিনারের এক কর্মকর্তা দিপু কয়েক বার ম্যাচের টিও নাজিরুল ইসলাম নাজুকে গায়ে ধাক্কা দিতে দেখা যায়। এখনকার ম্যাচে খেলোয়াড়রা যতটা না উত্তেজিত তার চেয়ে বেশি উত্তেজিত থাকেন সাইড লাইনে থাকা ক্লাব কর্মকর্তারা। তার প্রতি এমন আচরণ নিয়ে খেলা শেষে নাজু বলছিলেন, ‘সবাই একই। এভাবেই চলছে আমাদের।’ খেলার মাঠে গায়ে হাত দেওয়ার ছবিগুলো খেলার সঙ্গে যায় না। কে দেখবে, কে বলবে? এভাবেই লিগের বড় বড় ম্যাচ শেষ হতে সময় চলে যায়। ৬০ মিনিটের খেলা শেষ হয় তিন ঘণ্টায়। খেলার আনন্দ সব মাটি হয়ে যায়, দর্শকও আসতে চায় না। ফাঁকা পড়ে থাকে স্টেডিয়ামের গ্যালারি। গত সোমবার তো মোহামেডান-মেরিনারের ম্যাচের চার কোয়ার্টারের শেষ ১৫ মিনিটের খেলা শেষ হতে লেগেছে ৫৫ মিনিট। ১১ মিনিটে মোহামেডান এগিয়ে যায় দ্বীন ইসলাম ইমনের ফিল্ড গোলে, ১-০। দ্বিতীয় কোয়ার্টারে, ২৭ মিনিটে ফজলের হোসেন রাব্বির ফিল্ড গোলে ১-১ সমতা আনে মেরিনার। তৃতীয় কোয়ার্টারে আবেদের ফিল্ড গোলে এগিয়ে যায় মেরিনার, ১-২। শেষ কোয়ার্টারের ৫৪ মিনিটে, মোহামেডানের তরুণ ডিফেন্ডার আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে জয় নিশ্চিত হয়, ৩-২।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com