• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

জুভেন্টাস ফাইনালে এক পা দিয়ে রাখল

প্রতিনিধি: / ৩৭৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: কোপা ইতালিয়ার ফাইনালে এক পা দিয়ে রাখল জুভেন্টাস। গত মঙ্গলবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে লাজিওকে ২-০ গোলে হারিয়েছে তারা। তুরিন স্টেডিয়ামে ম্যাচের দুটো গোলই হয়েছে বিরতির পর। একটি গোল করেছেন ফেদেরিকো চেইসা, অন্যটি আসে দুসান ভ্লাহোভিচের পা থেকে। এদিন প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবল খেলে জুভেন্টাস। সুযোগ নেয় লাজিও। এ সময় ভালো কয়েকটি আক্রমণ করে অতিথি দলটি। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ফিনিশিং দুর্বলতা ফুটে ওঠে তাদের। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। দ্বিতীয়ার্ধে গোলের জন্য অপেক্ষা করতে হয়নি জুভেন্টাসের। ৫০ মিনিটে স্বাগতিক দর্শকদের উচ্ছ¡াসে ভাসান চেইসা। এক গোলে পিছিয়ে থেকে সেটি আর পরিশোধ করতে পারেনি লাজিও। ১৪ মিনিট পর আরও এক গোল হজম করে তারা। এবার ব্যবধান বাড়ান ভ্লাহোভিচ। খেলার বাকি সময়ে স্কোরলাইনে আর কোনো পরিবর্তন আসেনি। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এ প্রতিযোগিতার ১৪ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। ২-০ গোলের পরাজয়ে সুতোয় ঝুলে গেল লাজিওর শিরোপা স্বপ্ন। আগামী ২৩ এপ্রিল নিজেদের মাঠে শেষ চারের দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে তারা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com