• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

বতসোয়ানা জার্মানিতে ২০ হাজার হাতি পাঠানোর হুমকি দিল

প্রতিনিধি: / ২৬৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

আন্তর্জাতিক: রাজনৈতিক বিরোধে জার্মানিতে ২০ হাজার হাতি পাঠানোর হুমকি দিয়েছেন পূর্ব আফ্রিকার দেশ বতসোয়ানার প্রেসিডেন্ট। এই বছরের শুরুতে, জার্মানির পরিবেশ মন্ত্রণালয় বলেছিলেন, ট্রফি আমদানিতে কড়াকড়ি আরোপের কথা ভাবছে দেশটি। এই ঘোষণার পরেই এমন হুমকি দিয়েছেন তিনি। বিনোদনের নামে বন্যপ্রাণি শিকারের প্রথাকে ট্রফি হান্টিং বলে। ট্রফি শিকারিরা সাধারণত বন্যপ্রাণির শরীরের বিভিন্ন অংশ, যেমন মাথা, চামড়া, শিং ও দাঁত ইত্যাদি সংগ্রহ করে পরে নিজেদের বীরত্ব ও সফলতার প্রতীক হিসেবে প্রদর্শন করেন। শিকারের জন্য আফ্রিকার বিগ ফাইভ নামে পরিচিত সিংহ, মহিষ, হাতি, চিতাবাঘ ও গন্ডার বেশি জনপ্রিয়। বতসোয়ানার প্রেসিডেন্ট মোকগওয়েটসি মাসিসি জার্মান সংবাদপত্র বিল্ডকে বলেছেন, কড়াকড়ি আরোপের ফলে দেশের মানুষ শুধু গরীব হতে থাকবে। তিনি বলেন, ‘সংরক্ষণের প্রচেষ্টার ফলে হাতির সংখ্যা বেড়ে যায়। কিন্তু শিকার করা হলে তা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।’ তিনি আরো বলেন, ‘জার্মানদের উচিত প্রাণীদের সঙ্গে বসবাস করা, যা তারা আমাদের বলার চেষ্টা করছে।’ দেশটিতে বিশ্বের মোট এক-তৃতীয়াংশ হাতি বসবাস করে। যা এক লাখ ৩০ হাজারের বেশি। এরা সম্পত্তির ক্ষতিসহ ফসল এবং বাসিন্দাদের পদদলিতও করছে বলে তিনি বলেন। বতসোয়ানা পূর্বে প্রতিবেশী অ্যাঙ্গোলাকে ৮ হাজার হাতি পাঠিয়েছে এবং জনসংখ্যা কমিয়ে আনার উপায় হিসেবে মোজাম্বিককে আরো কয়েকশ হাতি দিয়েছে। বতসোয়ানার প্রেসিডেন্ট মোকগওয়েটসি মাসিসি বলেন, আমরা জার্মানিকেও এমন উপহার দিতে চাই। আমি রসিকতা করছি না। এ ক্ষেত্রে আমি না শুনব না। বতসোয়ানা ২০১৪ সালে ট্রফি হান্টিং নিষিদ্ধ করেছিল। কিন্তু স্থানীয় স¤প্রদায়ের চাপের মুখে ২০১৯ সালে সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। দেশটি জানায় এই শিকার প্রথা স্থানীয় স¤প্রদায়ের আয়ের একটি ভাল উৎস এবং এটা লাইসেন্সপ্রাপ্ত ও কঠোরভাবে নিয়ন্ত্রিত। সূত্র: বিবিসি


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com