• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৬
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে সন্ত্রসী হামলা, গুলিবিদ্ধসহ ১২জন আটক

প্রতিনিধি: / ৩১৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে এক সন্ত্রসীদের হামলায় এক আনসার সদস্যসহ ৫ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ আশাবুল গাজী (২০) নামে এক ডাকাতকে আটক করে আনসার সদস্যরা। বুধবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে এই হামলার ঘটনা ঘটে। আহত আনসার সদস্য ও গুলিবিদ্ধ ডাকাতকে খুলনা ও চার নিরাপরাপত্তা কর্মীকে রামপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনসার ব্যাটারিয়ন-৩ এর পরিচালক মোল্লা আবু সাইদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাতে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মেটারিয়াল ইয়ার্ড এর ৩ নং টাওয়ারের পাশ থেকে সন্ত্রসী একটি দল চুরির উদ্দেশ্যে প্রবেশ করে নিরাপত্তা রক্ষীদের উপর হামলা চালায়। ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ কেন্দ্রে নিয়োজিত আনসার ব্যাটালিয়ন সদস্যরা চোরদের ধাওয়া করে। এসময় চক্রের সদস্যরা আনসারদের উপর হামলা করলে নিরাপত্তার স্বার্থে আনসার সদস্যরা ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ সময় ওই চক্রের আশাবুল গাজী নামে এক সসদ্য গুলিবিদ্ধ হলে চক্রের সদস্যরা পালিয়ে যায়। চক্রটির হামলায় সেন্ট্রি সিকিউরিটি সুপারভাইজার আকরাম, সাইদুল ইসলাম, মিন্টু বৈরাগী, ব্রজেন মন্ডল ও আনসার সদস্য কামাল পাশা আহত হন। আহতদের বিদ্যুৎ কেন্দ্রের নিরাময় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেলে ভর্তি করা হয়।

অপর দিকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১১ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ । বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা এগারোটায় বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি কোন ডাকাতির ঘটনা নয়। চক্রের সদস্যরা মূলত বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ম্যাটেরিয়াল চুরি করতে এসেছিল। ঘটনার পর বিদ্যুৎ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com