• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম ব্যাটিংয়ে মুগ্ধ করলেন

প্রতিনিধি: / ৪৫০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: চৈত্র মাসের কাঠফাটা রোদে বিপর্যস্ত জনজীবন। তবে বিকেএসপিতে সেই গরম উপেক্ষা করে নিজের ব্যাটিং দিয়ে সবাইয়ে মুগ্ধ করেছেন প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম ইকবাল। দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার পাশাপাশি খেলেন চলতি আসরে নিজের সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস। ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচে গত বুধবার বিপিএসপির ৪ নম্বর মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে নেমেছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ঐ ম্যাচে শুরুতে ব্যাটিং করে ৯ উইকেটে ২০৮ রান করে পারটেক্স। দলটির হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন মিজানুর রহমান। প্রাইম ব্যাংকের হয়ে তিন উইকেট শিকার করেন পেসার রুবেল হোসেন। পারটেক্সের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে ঝলক দেখান তামিম। ১০০ বলে পাঁচ চারের সহায়তায় ৭৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। চলতি আসরে এটিই তামিমের সর্বোচ্চ রানের ইনিংস। এই আসরে আট ম্যাচ খেলে ৩৩৪ রান করেছেন তিনি। আসরটিতে এখন পর্যন্ত কোনো সেঞ্চুরির দেখা না পেলেও পেয়েছেন চারটি হাফ সেঞ্চুরির দেখা। আরেক ম্যাচে নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স। ম্যাচটিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ৮৪ রানে গুটিয়ে যায় গাজী টায়ার্সের ব্যাটিং ইনিংস। যেখানে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেন পেসার রুয়েল মিয়া। এর আগে চলতি আসরে মোহামেডানের বিপক্ষে পাঁচ উইকেট শিকার করেছিলেন গাজী গ্রুপের এই বোলার। এবারের আসরে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে ১৮ উইকেট শিকার করেছেন বাঁহাতি পেসার রুয়েল। এ দিকে গাজী টায়ার্সের দেওয়া সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দের পৌঁছে যায় গাজী গ্রুপ ক্রিকেটার।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com