• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

পর্তুগাল ও বাহরাইনের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ রাষ্ট্রপতির

প্রতিনিধি: / ৩৫০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার বাংলাদেশে নবনিযুক্ত পর্তুগাল ও বাহরাইনের রাষ্ট্রদূতের কাছ থেকে তাঁদের পরিচয়পত্র গ্রহণ করেন। অনাবাসিক রাষ্ট্রদূতরা হলেন- পর্তুগালের জোয়াও রিবেইরো দে আলমেদা এবং বাহরাইনের আবদুল রহমান মোহাম্মদ আলগাউদ। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, নতুন রাষ্ট্রদূতদেরকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের সব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে বাংলাদেশ। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে ক‚টনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপ্রধান বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে পারস্পরিক ও বহুপাক্ষিক সহযোগিতার কোনো বিকল্প নেই। বাংলাদেশের তৈরি পোশাক, ঔষধ, সিরামিক, চামড়া ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন খাতে বিদ্যমান সম্ভাবনা তুলে ধরে- রাষ্ট্রপতি পারস্পারিক সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোগ নেওয়ার জন্য রাষ্ট্রদূতদের প্রতি আহŸান জানান। সাক্ষাৎকালে পর্তুগাল ও বাহরাইনের রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেন। রাষ্ট্রদূতরা তাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের শান্তিপ্রিয় ও দক্ষ কর্মীদের অবদান তুলে ধরেন। নতুন রাষ্ট্রদূতগণ বাংলাদেশে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। এর আগে রাষ্ট্রদূতগণ বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর একটি চৌকস অশ্বারোহী দল তাদের ‘গার্ড অব অনার’ প্রদান করে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com