• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১৫
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

তাইওয়ানে ভুমিকম্পে নিহত বেড়ে ৯, আহত হাজারের বেশি

প্রতিনিধি: / ২৬৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

বিদেশ : তাইওয়ানে গত বুধবারের শক্তিশালী ভুমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে এক হাজারেরও বেশি মানুষ। গত দুই যুগের মধ্যে অন্যতম ভয়াবহ এই ভুমিকম্পে বহু বাড়ি বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি ভুকম্পনের পরপরই জারি করা হয়েছিল সুনামি সতর্কতা। খবর এএফপির। ভুমিকম্পের কারণে ভুমিধসের ঘটনায় আটকা পড়েছেন অনেকে। দ্বীপরাষ্ট্রটির উত্তর-দক্ষিণের সংযোগকারী টানেলেও আটকা পড়েছেন বহু লোক। কর্মকর্তা জানিয়েছেন, গত ২৫ বছরের মধ্যে এটাই ছিল সবচেয়ে শক্তিশালী ভুমিকম্পের ঘটনা। পাশাপাশি তারা সামনের দিনগুলোতে আরও ভুমিকম্পের ঘটনার বিষয়ে সতর্ক করে দিয়েছেন। তাইপের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের ভুকম্পন কেন্দ্রের পরিচালক উ চিয়েন ফু বলেন, ১৯৯৯ সালের সেপ্টেম্বরে ৭ দশমিক ৬ মাত্রার ভ‚মিকম্পের পর এটাই ছিল সবচেয়ে শক্তিশালী। সে সময় দ্বীপদেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে দুই হাজার ৪০০ লোক নিহত হয়। গত বুধবারের ৭ দশমিক ৪ মাত্রার ভুমিকম্পটি আঘাত হানে স্থানীয় সময় সকাল ৮টায়। যুক্তরাষ্ট্রের ভুতাত্তিক জরিপ অধিদপ্তর জানিয়েছে, ভুমিকম্পের কেন্দ্র ছিল তাইওয়ানের হাউলিয়েন শহর থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে ৩৪ দশমিক ৮০ কিলোমিটার গভীরতায়। ভুমিকম্পের পরপরই তাইওয়ান, জাপান ও ফিলিপাইনে জারি করা হয় সুনামি সতর্কতা। তবে কয়েক ঘণ্টা পর তা প্রত্যাহার করে নেওয়া হয়। তাইওয়ানের রাজধানী তাইপেতে মেট্রোরেল চলাচল এক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। শহরের অধিবাসীদের প্রতি গ্যাস লিকের বিষয়ে অনুসন্ধান করতে অনুরোধ জানানো হয়। চীনের ফুজিয়ান প্রদেশেও অনুভুত এই ভুমিকম্প। তাছাড়া হংকংয়ের অধিবাসীরাও জানিয়েছে, তারা ভুমিকম্প অনূভব করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com