• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৩
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফ্লাইট কমালো ভারতের শীর্ষ এয়ারলাইন পাইলটদের প্রতিবাদের মুখে

প্রতিনিধি: / ২৯৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

বিদেশ : পাইলট স্বল্পতায় ব্যাপক আকারে ফ্লাইট বাতিল করেছে ভারতের শীর্ষ এয়ারলাইন ভিস্তারা। ৩১ মার্চ থেকে এয়ারলাইনটিকে প্রায় ১৫০টি ফ্লাইট বাতিল ও ২০০টি ফ্লাইট বিলম্ব করতে হয়েছে। খবর বিবিসি। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিলিত হওয়ার পর প্রতিবাদ শুরু করেন পাইলটরা। তারা একে এক অসুস্থতার কারণ দেখিয়ে ছুটিতে যাওয়া শুরু করেন। এতেই ফ্লাইট বাতিল ও বিলম্বের মুখে পড়ে ভিস্তারা। ভিস্তারার একজন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, এয়ারলাইনটি অস্থায়ীভাবে তার নেটওয়ার্ক বাড়িয়েছে। আর বাতিল করা ফ্লাইটের জন্য গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া হবে। দ্য হিন্দু জানিয়েছে, বুধবারের বৈঠকে ভিস্তারা সিইও বিনোদ কানন পাইলটদের কাছে ‘ট্যাক্সিং শিডিউলের’ জন্য ক্ষমা চেয়েছেন। সমস্যা সমাধানে তাদের সহায়তাও চেয়েছেন। পাইলট বাফার তৈরি করতে মাসের শেষ পর্যন্ত ফ্লাইট বাতিল করা অব্যাহত থাকবে। ভিস্তারার বেশির ভাগ অংশীদারিত্বের মালিক টাটা গ্রæপ। শিল্প গোষ্ঠীটি সরকারের কাছ থেকে ২০২১ সালে ঋণে জর্জরিত এয়ার ইন্ডিয়া ২.২ বিলিয়ন ডলারে কিনে নেয়। গোষ্ঠীটি এখন তার এয়ারলাইন ব্যবসাকে এক করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। টাটা গ্রæপ ও সিঙ্গাপুর এয়ারলাইন্সের মধ্যে একটি যৌথ উদ্যোগে ভিস্তারা এক হওয়ার পরে সম্মিলিত ২৫.১ শতাংশ অংশীদারিত্বের জন্য ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। গত কয়েকদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ভিস্তারার পাইলটরা একীভ‚তকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে দেওয়া নতুন বেতন কাঠামো এবং কাজের সময় নিয়ে অসন্তুষ্ট। পাইলটরাও এলোমেলো ডিউটি রোস্টারিংয়ের অভিযোগ করেছেন এবং দুই প্রতিষ্ঠান এক হওয়ার পরে তাদের ক্যারিয়ারের নিশ্চয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com