• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আত্মসমর্পণকারী দস্যুরা পেল র‌্যাবের ঈদ উপহার

প্রতিনিধি: / ৩০৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

 বাগেরহাট প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষ্যে সুন্দরবনে আত্মসমর্পণকারী ২৭ টি বাহিনীর ২৮৪ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তার মধ্যে বাগেরহাটের সাইনবোর্ডে ৩২ জন, ভাগা ৮৬ জন, মোংলা ৫৮ জন।
এছাড়া খুলনার জিরো পয়েন্টে ২৬ জন, চুকনগর ১জন, তালা বাজার ৩ জন, শিববাড়ী ৪জন, কয়রা ১৩ জন, মুন্সিগঞ্জ ৫৪ জন, সদরকোর্ট ৭জন।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০ টায় স্থায়ী বন্দর শিল্প এলাকার পিকনিক কর্নার সংলগ্ন এলাকায় তাদেরকে এ উপহার সামগ্রী বিতরণ করে র‍্যাব-৮। নগদ অর্থসহ এসব উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিসমিস, জিরা, মসলা ও পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী। র‍্যাব-৮ এর অধিনায়ক লে: কর্ণেল কাজী যুবায়ের আলম শোভন ঈদের এই উপহার বিতরণ করেন।
র‍্যাব-৮ এর অধিনায়ক লে: কর্ণেল কাজী যুবায়ের আলম শোভন বলেন,আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে। এছাড়া র‌্যাব ফোর্সেস ডিজি’র পক্ষ হতে বনদস্যু বা জলদস্যুদের পূর্ববর্তী দতা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে।
এসময় র‍্যাব ফোর্সেস এর সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। এদিকে ঈদ শুভেচ্ছা পেয়ে র‍্যাবের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন আলোর পথে আসা আত্মসমর্পণকারী অভিযাত্রীরা।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১লা নভেম্বর সুন্দরবনকে দস্যু মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com