• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

রাম চরণ-সামান্থা ফের জুটি বাঁধলেন

প্রতিনিধি: / ৩৯২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রাম চরণ অভিনীত সিনেমা ‘রাঙ্গাস্থালাম’। এতে প্রথমবার তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সুকুমার পরিচালিত এ সিনেমা ২০১৮ সালের ৩০ মার্চ মুক্তি পায়। ‘রাঙ্গাস্থালাম’ মুক্তির পর দারুণ প্রশংসা কুড়ান সামান্থা-রাম চরণ। কিন্তু এরপর আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি তাদের। দীর্ঘ ৫ বছর পর ফের রুপালি পর্দায় জুটি বেঁধে ফিরছেন বলে গুঞ্জন উড়ছে। ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার তথ্য অনুসারে, রাম চরণকে নিয়ে পরিচালক বুচি বাবু সানা একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘আরসি ১৬’। ঘোষণার পর থেকেই সিনেমাটি আলোচনায় রয়েছে। সর্বশেষ গুঞ্জন অনুসারে, সিনেমাটিতে সামান্থা রুথ প্রভু একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ‘আরসি ১৬’ সিনেমার বিস্তারিত তথ্য এখনো জানাননি পরিচালক। জানা গেছে, আঞ্চলিক স্পোর্টস ড্রামা ঘরানার সিনেমা এটি। সম্ভবত, কাবাডি খেলাকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমাটির কাহিনি। গত জানুয়ারিতে অভিনেতা শিব রাজকুমার নিশ্চিত করেন, ‘আরসি ১৬’ সিনেমায় অভিনয় করবেন তিনি। সংগীতায়োজন করবেন এ আর রহমান। সামান্থা রুথ প্রভু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুশি’। গত বছরের ১ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। তেলেগু ভাষার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন বিজয় দেবরকোন্ডা। এটি পরিচালনা করেন শিবা নির্ভানা। বক্স অফিসে সিনেমাটি খুব একটা ভালো করতে পারেনি। ২০২২ সালের অক্টোবরে সামান্থা জানান, মায়োসাইটিস নামে এক জটিল রোগে ভুগছেন তিনি। চিকিৎসার জন্য বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন। তবে তার হাতে এখন ‘চেন্নাই স্টোরিজ’ নামে একটি হলিউড সিনেমার কাজ রয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com