• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

গোল্ডেন ভিসা দিচ্ছে দুবাই ঈদের আগেই

প্রতিনিধি: / ৩০১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

বিদেশ : ইমাম মোয়াজ্জিন ও আলেমদের সুখবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম এমিরেত (রাজ্য) দুবাই। এ শ্রেণির লোকদের জন্য গোল্ডেন ভিসা চালু করতে যাচ্ছে দুবাই। তবে এ জন্য অভিজ্ঞতার শর্তারোপ করা হয়েছে। কেবল গোল্ডেন ভিসা নয়, দুবাইয়ের এসব ধর্মীয় বিশেষ মর্যাদাসম্পন্ন ব্যক্তিরা ইদুল ফিতর উপলক্ষে আর্থিক অনুদানও পাবেন। বার্ষিক সংস্কৃতির অংশ হিসেবে তাদের এ সুবিধা দেওয়া হবে। খবর আর আরাবিয়া। যেসব বিদেশি ইমাম, মুফতি ও ইসলামী বক্তা গত ২০ বছরেরও বেশি সময় ধরে সেবা দিয়ে যাচ্ছেন, পুরস্কার হিসেবে তাদেরকে গোল্ডেন ভিসা দেওয়া হবে। আসন্ন ঈদুল ফিতরের আগেই গোল্ডেন ভিসা পাবেন তারা। দুবাইয়ের রাজ্য সরকার ‘দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অব দুবাই’র চেয়ারম্যান শেখ হামাদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন। দুবাইয়ের গোল্ডেন ভিসার মেয়াদ সর্বনি¤œ পাঁচ বছর থেকে সর্বোচ্চ ১০ বছরের হয়ে থাকে। অভিবাসী বা অভিবাসনপ্রত্যাশীদের জন্য এই ভিসা অনেকটা সোনার হরিণের মতো। গোল্ডেন ভিসাধারীরা আমিরাতে দীর্ঘদিন ধরে বসবাস করতে পারেন, স্ত্রী-সন্তানসহ নিজেদের পরিবারের সদস্যদের দুবাইয়ে আনতে পারেন, বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে সাধারণ ভিসাধারীর চেয়ে বেশি সুবিধা ভোগ করেন, দীর্ঘদিন দেশের বাইরে থাকতে পারেন এবং আরও অনেক সুবিধা পান। এক কথায় দুবাইয়ের গোল্ডেন ভিসাধারীরা সেখানকার সমাজের ‘ভিআইপি’। এর আগে গত মাসে শেখ হামদান দুবাইয়ে ইমাম মোয়াজ্জিনদের বেতন বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগের অধীনে পরিচালিত সকল মসজিদে যারা কর্মরত রয়েছেন তাদের এ সুবিধা দেওয়ার কথা জানান তিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com