• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

লেবাননের ধনকুবের প্রধানমন্ত্রীর দুর্নীতির অভিযোগ অস্বীকার

প্রতিনিধি: / ৩৯৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

বিদেশ : লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির বিরুদ্ধে ফ্রান্সে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এই ধনকুবের রাজনীতিবিদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অর্থপাচারসহ একাধিক আর্থিক জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক আর্থিক প্রতারণার অভিযোগ এনেছে দুটি দুর্নীতি বিরোধী সংস্থা। নাজিব মিকাতি সব অভিযোগ অস্বীকার করেছেন। চলতি সপ্তাহে ফ্রান্সে এই অভিযোগ দাখিল করেছে দুর্নীতি বিরোধী পর্যবেক্ষণ সংস্থা শেরপা। এ ছাড়া লেবাননেও প্রতারণা এবং অপরাধের শিকার হওয়া ব্যক্তিদের সংস্থা কালেক্টিভ অব ভিক্টিমস অব ফ্রডুলেন্ট অ্যান্ড ক্রিমিনাল প্র্যাকটিসেসও আর্থিক দুর্নীতির অভিযোগ দাখিল করেছে। শেরপার আইনজীবী উইলিয়াম বোর্ডন অভিযোগ তদন্তের আহŸান জানিয়েছেন। বার্তাসংস্থা রয়টার্সকে বোর্ডন বলেছেন, এটা ধনকুবের রাজনীতিবিদ হওয়ার ‘যান্ত্রিক’ পরিণতি। বিচারব্যবস্থার বিরুদ্ধে নিজের অবস্থানকে এক ধরনের আশ্রয় বা ঢাল বলে মনে করেন তিনি।
রিয়াদ সালামেহের ‘কেলেঙ্কারির পুনরাবৃত্তি’
দুর্নীতিবিরোধী অ্যাক্টিভিস্টদের আশা, ‘কোন পরিস্থিতিতে নাজিব মিকাতির মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা বিপুল পরিমাণে সম্পত্তি হস্তগত করেছেন তদন্তে তা উঠে আসা উচিত। এ ছাড়াও সহায়তাকারী আর্থিক মধ্যস্থতাকারীদের ভ‚মিকার কথাও এই তদন্তে উঠে আসবে।’ নাজিব মিকাতি এবং লেবাননের সাবেক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রিয়াদ সালামেহর সংযোগের প্রতি তদন্তকারীদের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। কয়েক দশক গভর্নরের পদে ছিলেন রিয়াদ সালামেহ। গত বছর একাধিক দুর্নীতি অভিযোগের পর তার ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা। লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের তহবিল থেকে কয়েক কোটি ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগে সালামেহ ও তার ভাই রাজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ফ্রান্স ও জার্মানি।
কী বললেন নাজিব মিকাতি
নাজিব মিকাতির অফিস ‘মিডিয়া প্রচারণার অংশ’ হিসেবে তার বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে আনুষ্ঠানিক একটি বিবৃতি জারি করে। সেখানে বলা হয়েছে, ‘মিকাতি ও তার পরিবারের সদস্যদের অপমান করার’ জন্য এমন অভিযোগ আনা হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, মিকাতি ও তার পরিবারের সম্পদ স্বচ্ছপথে এবং আইনি প্রক্রিয়ায় প্রাপ্ত। মিকাতির অফিসের দাবি, রাজনীতিবিদকে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফোর্বসের দেয়া তথ্য অনুসারে, নাজিব মিকাতির মোট সম্পদ ২০২৩ সালের হিসাবে ২৮০ কোটি ডলার। লেবাননের অন্যতম ধনী ব্যক্তি তিনি। ৬৮ বছর বয়সি নাজিব ও তার ভাই আশির দশকে টেলিকমিউনিকেশন কোম্পানি ইনভেস্টকম প্রতিষ্ঠা করেন। ২০০৬ সালে ৫৫০ কোটি ডলারে তা বিক্রি করে দেন। মিকাতি ২০২১ সাল থেকে লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com