• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৩
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কর্মচারীর প্রাণ গেল বিমানের ধাক্কায়

প্রতিনিধি: / ৪০৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : হংকংয়ে রানওয়েতে বিমানের ধাক্কায় বিমানবন্দরের এক কর্মীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। নিহত ব্যক্তির নাম জানা না গেলেও তিনি জর্ডানের নাগরিক বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার একটি টো ট্রাকে করে টানা হচ্ছিল বিমানটিকে। তখন হঠাৎ করে ট্রাক থেকে বিমানের চাকার নিচে পড়ে যান ওই কর্মী। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এদিকে দুর্ঘটনার সময় যে ব্যক্তি টো ট্রাকটি চালাচ্ছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ, তিনি ওই সময় ট্রাকটি বেপরোয়াভাবে চালাচ্ছিলেন বলে জানা গেছে। অভিযোগ, তার বিপজ্জনক ড্রাইভিংয়ের কারণেই যাত্রীর আসনে বসা ওই কর্মী ছিটকে পড়েন। বিমানবন্দরের জরুরি পরিষেবার কর্মীরা তাকে অচেতন অবস্থায় পান। সেসময় তার দেহে গুরুতর জখম ছিল। পরবর্তীতে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘সন্দেহ করা হচ্ছে ওই কর্মচারী যখন টো ট্রাকটিতে কাজ করছিলেন তখন তার সিটবেল্ট আলগা ছিল।’ তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি চায়না এয়ারক্রাফট সার্ভিস কর্তৃপক্ষ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com