• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পিএসজি কোচের বার্সাকে নিয়ে এখনই ভাবতে মানা

প্রতিনিধি: / ২৯৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: লিগ আঁ শিরোপা ধরে রাখার পথেই আছে পিএসজি। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের তলানির দল ক্লেহমোঁ। এরপরই চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে দিতে হবে কঠিন পরীক্ষা। তবে, আপাতত ‘অত দূরের’ লড়াই নিয়ে ভাবতে চান না পিএসজি কোচ লুইস এনরিকে। দ্বিতীয় স্থানে থাকা ব্রেস্তের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে ফরাসি লিগের শীর্ষে আছে পিএসজি। লিগের বাকি আর সাত রাউন্ড। ঘরের মাঠে শনিবার ক্লেহমোঁর মুখোমুখি হবে তারা। এখানেই আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে খেলবেন কিলিয়ান এমবাপে, জানলুইজি দোন্নারুম্মারা। শুক্রবার সংবাদ সম্মেলনে এনরিকে বললেন, তাদের সব মনোযোগ এখন ক্লেহমোঁ ম্যাচ ঘিরে। “সামনে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, কিন্তু (আপাতত) সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আজ রোববার। আমরা এখনও লিগ আঁ জিতে যাইনি, বাকি সাত ম্যাচের তিনটিতে আমাদের জিততে হবে।” “আমাদের যথেষ্ট অনুপ্রেরণা আছে। এই মৌসুমে আমরা সবকিছু জয়ের জন্য ভালো অবস্থানে আছি। আমি চাই না, কোনো খেলোয়াড় এখনই বার্সেলোনাকে নিয়ে ভাবুক।” গত বুধবার স্তাদ রেনেকে ১-০ গোলে হারিয়ে ফরাসি কাপের ফাইনালে পা রাখে পিএসজি। একমাত্র গোলটি করেন এমবাপে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩৯ ম্যাচে ৩৯ গোল করা ফরাসি ফরোয়ার্ডের মৌসুম শেষে ক্লাব ছাড়া একরকম নিশ্চিত। তাকে নিয়ে বারবার প্রশ্নে স¤প্রতি বিরক্তি প্রকাশ করেন এনরিকে। শুক্রবারের সংবাদ সম্মেলনে এমবাপেকে নিয়ে প্রশ্ন করা হয় স্রেফ একটি। এনরিকের কাছে জানতে চাওয়া হয়, ২৫ বছর বয়সী এই তারকা বর্তমানে বিশ্বের সেরা ফুটবলার কি-না। সাবেক বার্সেলোনা কোচ উত্তর দেন ছোট্ট করে। “আমার মনে হয়, আপনারা যদি ওর পরিসংখ্যান দেখেন, তাহলে নিজেরাই সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন।”


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com