• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

মাদক পাচারবিরোধী অভিযান, ইউরোপজুড়ে গ্রেপ্তার ৫৯

প্রতিনিধি: / ৫৩০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : ইউরোপে মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মাদক-পাচারকারীরা কাজ চালাত মূলত আলবেনিয়া ও ইতালি থেকে। তবে অভিযুক্তদের বিভিন্ন দেশ থেকে গ্রেপ্তার করা হয়। ইউরোপের বিচারবিভাগীয় এজেন্সি ইউরোজাস্ট জানায়, আসামিরা হেরোইন, কোকেন, হাশিস, মারিজুয়ানা পাচার করত। গাড়ির গোপন জায়গায় করে এই মাদক পাচার করত তারা। অভিযুক্তদের আলবেনিয়া, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেন থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার থেকে মঙ্গলবার এই মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চলে। এ ছাড়া ইতালিতে আরও ১০ জনের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই মাদকপাচারকারীদের বিরুদ্ধে ফ্লোরেন্সে ইউরোজাস্ট ও ইউরোপোলের অফিস তদন্ত শুরু করে। তাদের সাহায্য করে পুলিশ কর্মীরা। গোটা ইউরোপজুড়ে তারা মাদকপাচারকারীদের নেটওয়ার্ক খুঁজে বের করে তা ভাঙতে তৎপর হয়। ২০২৩ সালের ডিসেম্বরে স্পেনে ১১ টন কোকেন উদ্ধার করা হয়। সেই সময় তল্লাশি চালিয়ে ২০ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। স্পেনের পুলিশ সেই সময় জানিয়েছিল, মূলত আলবেনিয়ার পাচারকারীরা ওই কোকেন পাচারের সঙ্গে যুক্ত ছিল। তারাই ইউরোপ ও দক্ষিণ আমেরিকায় মাদক পাচারের কাজটা করে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com