• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

মানব পাচারকারী চক্রের পরিকল্পনাকারীকে মোল্লাহাটে গ্রেফতার

প্রতিনিধি: / ৩২৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট থেকে পতিতাবৃত্তির উদ্দেশ্যে বিদেশে মানব পাচারকারী চক্রের মূলপরিকল্পনাকারী হান্নান শরীফ (৪৭) কে মোল্লাহাট এলাকা থেকে গ্রেফতার করেছে খুলনা র‌্যাব-৬ এর একটি দল।

গ্রেপ্তারকৃত আসামী হান্নান শরীফ বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার রমপুর গ্রামের আব্দুল বারিক শরীফের ছেলে।

রোববার (৭ এপ্রিল) দুপুরে খুলনা র‌্যাবের মিডিয়া সেল জানান, দীর্ঘদিন  ধরে একটি চক্র বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণী মেয়েদের বিভিন্ন কৌশলে বিদেশ পাচার করে আসছিল। একই ভাবে চক্রটি গত ১৭/০৮/২০২২ইং তারিখ একজন ভিকটিমের মাকে ভালো পাত্রের কথা বলে বিয়ের প্রস্তাব দেয়। ভিকটিমের মা তাদের প্রস্তাবে রাজি হলে তাদের ঠিক করা পাত্রের সহিত মেয়ের বিবাহ দেয়।

বিবাহের কিছুদিন পর চক্রটির পূর্বপরিকল্পনা মোতাবেক ভালো চাকুরী কথা বলে মেয়েটিকে ঢাকায় নিয়ে যায়। ঢাকায় যাওয়ার পর ভিকটিম এর মা তার মেয়ের সাথে ২/৩ বার যোগাযোগ করে। এর কিছুদিন পর ভিকটিম তার মায়ের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তখন ভিকটিমের মা ওই চক্রটির কাছে মেয়ের খোজ খবর জানতে চায়। চক্রটি ভিকটিমের মাকে কোন খোজ খবর না দিয়ে উল্টে বিভিন্ন ভয়ভীতি দেখায়।

পরবর্তীতে ভিকটিম তার খালাকে ফোন করে জানায় পাচারকারী চক্রটি তাকে ভারতে অজ্ঞাতনামা ব্যক্তির কাছে পতিতা বৃত্তি করার জন্য বিক্রি করে দিয়েছে।  বিষয়টি জানার পর  ভিকটিমের মা বাদী হয়ে উক্ত পাচার এর সাথে জড়িত আসামীদের বিরুদ্ধে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করে।

ঘটনাটি জানতে পেরে র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করেন। এধনের জঘন্য ও ঘৃনীত পাচারের সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে র‌্যাব।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল ৬ এপ্রিল  দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোল্লারহাট উপজেলার মোল্লারহাট বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন মামলার মূল পরিকল্পনাকারী  হান্নান শরীফ (৪৭) গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মানব পাচারের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে সহকারী পুলিশ সুপার, সিআইডি বাগেরহাট এর নিকট রয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com