• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

“অধিনায়কত্বের চাপ চ্যালেঞ্জিং বাবরের জন্য ”

প্রতিনিধি: / ৮৪২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: যেই ব্যর্থতার কারণে গেল বছর ওয়ানডে বিশ্বকাপের পর বাবর আজমের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব দেওয়া হয়েছিল শাহিন আফ্রিদিকে। তবে প্রথম সিরিজে ব্যর্থ হওয়ার কারণে এই পেসারের ওপর আর আস্থা রাখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোনো ধরনের ঝুঁকি নিয়ে চাচ্ছেন না পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি। তাই নতুন করে আবারও এই সংক্ষিপ্ত ফরম্যাটের দায়িত্ব দেওয়া হয় সেই বাবর আজমকে। যদিও এই বিষয় নিয়ে কম জলঘোলা হয়নি। এবার এই তালিকায় যুক্তি হলেন সাবেক পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ। স¤প্রতি তিনি জানালেন বাবরকে নেতৃত্ব সরানোর পেছনের ঘটনা। গেল পরশু লাহরের একটি ইফতার পার্টি অনুষ্ঠানে যোগ দেন জাকা আশরাফসহ পাকিস্তানদের দলের অনেক পরিচালকরা। সেখানে বাবরকে নেতৃত্ব থেকে সরানোর পেছনে কারণ জানিয়ে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আমি লাল বলে বাবরকে নেতৃত্বে থাকতে প্রস্তাব দেই, তবে সাদা বলে নতুন কাউকে নিয়োগ দিতে চেয়েছিলাম। সে বলেছিল, যদি তাকে এক সংস্করণ থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে সব সংস্করণ থেকেই সে পদত্যাগ করবে। আমি ওকে দলের একজন সাধারণ সদস্য হয়ে খেলতে পরামর্শ দিয়েছিলাম। যেহেতু এটা স্পষ্ট হয়েছে যে অধিনায়কত্বের চাপ ওর জন্য চ্যালেঞ্জিং ছিল।’ এদিকে বাবরকে নেতৃত্ব থেকে সরানোর পর টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়া হয়েছিল শাহিন শাহ আফ্রিদিকে। আফ্রিদির অধীনে গেল জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে পাকিস্তান। সেই সিরিজে ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান। এখন আফ্রিদিকে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে তিনি বলেন, ‘শাহিনকে আরো সময় দেওয়া দরকার ছিল, অন্তত ১ বছর। তাহলে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ওর পারফরম্যান্স বিশ্লেষণ করা যেত।’

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com