• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৯
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে পূর্ণিমা  সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

প্রতিনিধি: / ৩৫৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ  বাগেরহাটের পৌর শহরে অবস্থিত বেসরকারি উন্নয়ন সংস্থা পূর্ণিমা মহিলা সংস্থা ও পূর্ণিমা যুব কল্যাণ সংস্থার উদ্যোগে সোমবার(৮ এপ্রিল) সকালে সংগঠনের রেল রোডস্থ কার্যালয়ে অসহায় -দুস্থ ও ছিন্নমূল শিশুদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পূর্ণিমা মহিলা সংস্থার সভানেত্রী নাজমা আকতারের সভাপতিত্বে   অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগর আলী ।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ বাগেরহাট জেলা শাখার সভাপতি, সাংবাদিক সৈয়দ শওকত হোসেন। পূর্ণিমা যুব কল্যাণ সংস্থার সভাপতি লিটন তরফদারের সঞ্চালনায উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ণিমা যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নাদিম আহমেদ হৃদয়, গাঙচিল জেলা শাখার কোষাধক্ষ্য মোঃ ওমর আলী সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে উপস্থিত পৌর শহরের  অসহায় -দুস্থ ও ছিন্নমূল প্রায় শতাধিক শিশুদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।#


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com