• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২৭
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

টাঙ্গাইলের মধুপুরে জমি সংক্রান্ত জেরে ৩জনকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ।

প্রতিনিধি: / ৫০৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে মা, দুই ছেলে ও এক ছেলের স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে মধুপুর পৌরসভা এলাকার ৭ নম্বর ওয়ার্ডের পুন্ডুরা গ্রামে এই নির্যাতনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নির্যাতনের শিকাররা হলেন- উক্ত গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী শাফিয়া বেগম (৫৫), বড় ছেলে আলমগীর হোসেন, ছোট ছেলে জুব্বার আলী ও আলমগীরের স্ত্রী জ্যোৎস্না বেগম। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আলমগীরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও শাশুড়ি শাফিয়া এবং ছেলে বউ জ্যোৎস্নাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, আলমগীর ও জুব্বারের সঙ্গে প্রতিবেশী মৃত আবু শেখের ছেলে কালু মিয়া শেখ ও তার ভাইদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। দু’পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমাও হয়েছে।
দীর্ঘ ২৩ বছর বাটোয়ারা মামলা চলার পর চলতি বছরের ২৯ জানুয়ারি আদালত আলমগীর ও জুব্বারের পক্ষে রায় দেন। রায় পেয়ে জমির খাজনা খারিজ করেন তারা।
মাঠ ও প্রিন্ট পর্চা তাদের নামেই রয়েছে। প্রতিপক্ষ কালু মিয়া শেখ, ভাই আজগর ও সামাদকে নিয়ে গত কয়েক মাস আগে উক্ত জমির মালিক দাবি করে আদালতে ১৪৪ ধারা জারি চেয়ে আবেদন করলে আদালত স্থানীয় সংশ্লিষ্ট বিভাগের তদন্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করেন। আলমগীর, জুব্বাররা কাগজপত্রের ভিত্তিতে ১৪৪ ধারার বিপরীতে জজ কোর্টে আপিল করেছেন। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে দুই পরিবারে মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে কালু মিয়া গং ৬০ শতক জমিতে ঘর নির্মাণ শুরু করেন। এ সময় আলমগীর ও জুব্বার বাধা দিলে তাদের গাছের সঙ্গে বেঁধে রড ও লাঠি দিয়ে পেটাতে থাকে প্রতিপক্ষরা। সে সময় তাদের মা শাফিয়া এগিয়ে এলে তাকেও গাছে বেঁধে ফেলা হয়। শাশুড়িকে রক্ষায় এগিয়ে আসেন ছেলের বউ জ্যোৎস্না বেগম। তখন ওই ছেলের বউকেও বাদ দেয়নি প্রতিপক্ষরা। তাকেও হাত-পা বেঁধে বসিয়ে রাখা হয় ওই জমিতে। এ অবস্থায় পুলিশকে ফোন দিয়ে জানানো হলেও পুলিশ না আসায় স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন। পরে মধুপুর থানা পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, জমি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধের জেরে ধাক্কা-ধাক্কি হয়েছে। তবে গাছে বেঁধে নির্যাতনের বিষয়ে তিনি কিছু জানেন না। এ ধরনের কোনো ঘটনা হয়ে থাকলে এবং কেউ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com