• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১৯
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ব্যাচের পুনর্মিলনী

প্রতিনিধি: / ২২১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৮৮ থেকে ১৯৯২ সালের ব্যাচের সাবেক শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় বিদ্যালয় চত্ত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক শিক্ষার্থীরা বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে ঈদ উপহার তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক আবু হানিফ শেখ, সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালেক, অবসরপ্রাপ্ত শিক্ষক মুনসুর আলী, আব্দুস সাত্তার, শ্যামল কুমার দে, তপন কুমার দত্ত, অজয় চক্রবর্তী, সুশিল সাহাসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে, দিনব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। ঐতিহ্যবাহী বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী উৎসবে শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠেন। যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের সেই শৈশবের ছাত্রজীবন।
সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল প্রাক্তণ শিক্ষার্থীদের। প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সহপাঠিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন।
সাবেক শিক্ষার্থীরা বলেন, আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি। অকেনদিন পর সহপাঠীদের পেয়ে অনেক খুশি।
শিক্ষকরা বলেন, পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন রচিত হয়। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com