• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪১
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

রাড়ুলী আল্-হেরা মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধি: / ৩১২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার রাড়ুলী আল্-হেরা দারুল কুরআন মাদরাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাড়–লী ইউএফডি ক্লাব ফুটবল মাঠে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আলহাজ¦ ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজীর সভাপতিত্বে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। প্রধান বক্তা ছিলেন, মাদ্রাসাতুল আসাদ আল-ইসলামিয়া ঢাকা’র প্রিন্সিপাল মুফ্তি সাঈদ আহ্মদ কলরব। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মজিদ গোলদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। বিশেষ আলোচক ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ মুফতী আব্দুল কুদ্দুস, ইমাম বুখারী আইডিয়াল একাডেমী খুলনার শিক্ষা সচিব মাওঃ মুফতী ফরিদ উদ্দীন আযহার, বাংলাদেশ আল কোরআন গবেষণা পরিষদ সাতক্ষীরার সভাপতি হাফেজ মাওঃ মাসুম বিল্লাহ আল-আজাদী, ফাতেমাতুজ জোহরা (রাঃ) মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী হাবিবুর রহমান হাবিবী। ইসলামী সংগীত পরিবেশন করেন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার পুরস্কার প্রাপ্ত হাফেজ গাজী আব্দুল্লাহ মুহাম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার মুহতামিম হাফেজ মাওঃ ক্বারী গুলামুল্লাহ। অনুষ্ঠানে কৃতিত্বের সাথে হাফেজ সম্পন্ন করা ১০জন ছাত্রকে পাগড়ী প্রদান করা হয়। ওয়াজ মাহফিলে এলাকাবাসীর পক্ষ থেকে এমপি রশীদুজ্জামান এর কাছে জগদ্বিখ্যাত বিজ্ঞানী পিসি রায়ের বসতবাড়ী সংরক্ষণ, রাড়–লী জেলে পল্লী সংলগ্ন ৩ ও ৫নং ওয়ার্ডে কপোতাক্ষ নদের ভয়াবহ ভাঙ্গন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পানি নিষ্কাসনের জন্য প্রয়োজনীয় সংখ্যক কালভার্ট নির্মাণ, বসুখালী খাল খনন এবং বিজ্ঞানী পিসি রায়ের প্রতিষ্ঠিত আরকেবিকে কলেজিয়েট ইনস্টিটিউশন, রাড়ুলী আলীম মাদ্রাসা ও রাড়–লী আল হেরা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার বহুতল ভবন নির্মাণ করার দাবী জানানো হয়। এ সময় এমপি সকল দাবী পর্যায়ক্রমে বাস্তবায়ন করার আশ্বাস দেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com