• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

মোরেলগঞ্জে গৃহবধুকে পিটিয়ে আহত

প্রতিনিধি: / ৪৩৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

শেফালী আক্তার রাখি:  বাগেরহাটের মোরেলগঞ্জে সীমানা বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকেরা। আহতদেরকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার মোরেলগঞ্জ থানায় ভুক্তভোগী গৃহবধু মাহমুদা বেগম বাদী হয়ে হারুন শেখসহ এজাহার নামীয় ১২ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, ঘটনার দিন মঙ্গলবার সকালে উপজেলার জিউধরা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের মৎস্য ঘের ব্যবসায়ী আব্বাস শেখের বসত বাড়িতে একই গ্রামের প্রতিবেশী প্রতিপক্ষ সংঘবদ্ধ ১০/১৫ জন লোক হামলা চালিয়ে জোর পূর্বক বিভিন্ন প্রজাতির গাছপালা ও সীমানার ঘেরাবেড়া কেটে ফেলে। এ সময় বাধা দিলে আব্বাস শেখকে হামলাকারীরা এলোপাতাড়ী রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তার স্ত্রী অন্তস্বত্বা গৃহবধু মাহমুদা বেগম (৩৫) স্বামীকে উদ্ধার করতে এগিয়ে আসলে তাকেও হামলাকারীরা পিটিয়ে আহত করে।

এ ঘটনার পর পরই স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য মোরেলগঞ্জে হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর জখমী মাহমুদা বেগম।
এ বিষয় মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আর.এম.ও ডা. শেখ নাদিরুজ্জামান আকাশ বলেন,  তার শরীরে মারপিটের দাগও রায়েছে।

এ সম্পর্কে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ভাইজোরা গ্রামে মারপিটে একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com