• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

প্যারিস অলিম্পিক গেমসের ক্ষণ গণনা শুরু

প্রতিনিধি: / ৮১০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: শুরু হয়ে গেছে অলিম্পিক গেমস-এর এবারের আসরের দামামা। দিন হিসেবে এবারের আসরের আর মাত্র বাকি ৯৯দিন। মঙ্গলবার গ্রিসের প্রাচীন শহর অলিম্পিয়ায় এবারের আসরের আনুষ্ঠানিকভাবে প্রজ্জ্বলিত ভাবে দিন গণনা শুরু হয়েছে। সেখানে গতকাল থেকে এবারের আসরের ১০০ দিন গণনা শুরু হয়। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ জুলাই ফ্রান্সের সিন নদীর তীরে বসবে এ প্রতিযোগিতার ভিন্নধর্মী উদ্বোধনী অনুষ্ঠান। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাত্রঁদ্ধ জানিয়েছিলেন, নিরাপত্তাজনিত কারণে পরিবর্তন হতে পারে উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু পাশাপাশি দর্শকের উপস্থিতির সংখ্যাও কমিয়ে আনা হবে। আগে থেকেই জানা গিয়েছিল এবারের উদ্বোধনী অনুষ্ঠানে ৬০ হাজার দর্শক উপস্থিত থাকবে। সেই সঙ্গে বলা হয়েছে, এই অনুষ্ঠান দেখার জন্য বিনা মূল্য টিকিট পাবে অনেক দর্শক। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে আয়োজক দেশ ফ্রান্স। বাদ দেওয়া হয়েছে ফ্রি টিকিট দেওয়ার পরিকল্পনাও। সেই সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে ৬০ হাজার দর্শকের বদলে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবে মোট ৩০ হাজার দর্শক। এছাড়াও প্যারিস অলিম্পিকের নিরাপত্তায় নিয়োজিত থাকবে ২০ হাজার সেনাসদস্য এবং ৪০ হাজার পুলিশ সদস্য। এবারের আসর আয়োজন করতে খরচ হবে মোচ ৯.৭ বিলিয়ন ডলার। যা ২০২১ টোকিও অলিম্পিক, ২০১৬ রিও অলিম্পিক ও ২০১২ সালের লন্ডন অলিম্পিকের চেয়ে কম। এ বিষয়ে গতকাল একটি সংবাদ সম্মেলনে প্যারিস অলিম্পিকের প্রধান সংগঠক টনি এস্টানগুয়েট বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে জমকালো একটি অনুষ্ঠান সফলভাবে আয়োজন করতে যাচ্ছি। আমরা সবাই জানি যে, এই ধরনের বড় ইভেন্টের আগে, সবসময় অনেক প্রশ্ন থাকে, অনেক উদ্বেগ থাকে। আমাদের দেশের জন্য এই ইভেন্টটি আয়োজন করার। বিশ্বকে স্বাগত জানানোর জন্য এবং ফ্রান্স কী করতে যাচ্ছে সেটা প্রদর্শন করার জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com