• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা পিতার অভিযোগ ছেলের বিরুদ্ধে 

প্রতিনিধি: / ৫৩৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক :  বাগেরহাটের মোরেলগঞ্জের বহরবুনিয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা পিতাকে সরকারিভাবে প্রাপ্ত বীর নিবাস থেকে বিতাড়িত করার অভিযোগ ছেলে সাবেক ইউপি সদস্য ও পুত্রবধূর বিরুদ্ধে। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা বৃদ্ধ আনোয়ার হোসেন তালুকদার উপজেলা নির্বাহী ও মোরেলগঞ্জে থানায় পৃথক দু’টি অভিযোগ দায়ের করেছেন।

প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন তালুকদার (৯০) মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারিভাবে একটি বীর নিবাস ভবন বরাদ্দ পান। ভবনটির কাজ সমাপ্ত হলে তারই ছেলে সাবেক মেম্বার জাহিদ হাসান কচি তালুকদার (৫০) ও তার স্ত্রী শাহিনুর বেগম (৪০) ছেলে ও পুত্রবধু মিলে ষড়যন্ত্র মূলক বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে ওই ভবনে প্রবেশ করতে দিচ্ছে না। এমনকি তার অন্য ছেলে মেয়েদেরকে তার সাথে দেখা করতে বাধা নিষেধ করে প্রতিনিয়ত ভয়ভীতি, অশ্লীল ব্যবহার করছে।

বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন তালুকদার বলেন, তার ছেলে জাহিদ হাসান কচি তাকে নিয়মিত অত্যাচার করে, নিজের নামে সরকারিভাবে পাওয়া ‘বীর নিবাস’ ভবনটি থেকে বিতাড়িত করার জন্য ভয়ভীতি ও অশ্লীল ব্যবহার করে আসছে। সন্তানের এমন অত্যাচারে অতিষ্ট হয়ে দুটি অভিযোগ দায়ের করেছি। এ বিষয় তিনি উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ছেলে ও পুত্রবধূর দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য মুক্তিযোদ্ধার সন্তান জাহিদ হোসেন কচি তালুকদার বলেন, আমার ভাই স্বপন তালুকদারের ফেনীতে অবৈধ ব্যবসা আছে। ইতোমধ্যে কয়েকজন গ্রেফতারও হয়েছে। আমার পিতা অচল, মোটরসাইকেল যোগে পিতাকে এনে বাজারে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক অভিযোগ দায়ের করেছেন। ঘর করতে গিয়ে কোন বাঁধা দেওয়া হয়নি।

এ সম্পর্কে  মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস. এম তারেক সুলতান বলেন, মুক্তিযোদ্ধার অভিযোগটির বিষয় তিনি অবিহিত নন, তিনি শরণখোলা উপজেলায়ও দায়িত্বে রয়েছেন। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com