• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

উপজেলা পরিষদ নির্বাচনে তালায় চেয়ারম্যান পদে ৭জনের মনোনয়নপত্র দাখিল

 সুমন কর্মকার / ৫০৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
উপজেলা পরিষদ নির্বাচনে তালায় চেয়ারম্যান পদে ৭জনের মনোনয়নপত্র দাখিল

সাতক্ষীরার তালা উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রোববার (২১ এপ্রিল) চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী উক্ত প্রার্থীরা অনলাইনে মনোনয়ন দাখিলের কাজও সম্পন্ন করেছেন।

এ সময় ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন বলে জানা গেছে।

 

তালা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত দাখিল করেছেন তালা উপজেলার বর্তমান চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, সাবেক জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিত সাধু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান গোলদার,এমএ মালেক ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম। 

 

ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, সাংবাদিক মোঃ আব্দুল জব্বার, কাজী ইমরান হোসেন লিয়াকাত, নাজমুল হুদা পলাশ, শাহ আলম টিটো, মোঃ বাবলরু রশিদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে এ রিপোর্ট লেখা পর্যন্ত বর্তমান ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল মনোনয়পত্র দাখিল করেছেন।

 

তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিক বিন জামান বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, তালা উপজেলার ১২টি ইউনিয়নে ২ লাখ ৬৬ হাজার ২৩৪ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৪ হাজার ১৮১ জন, নারী ভোটার ১লাখ ৩২ হাজার ৫২ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com