• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বিছলিকাটা মেশিনে হাতের কব্জি বিচ্ছিন্ন হলো এক শিশুর

নিজস্ব প্রতিনিধি / ৩৮৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
বিছলিকাটা মেশিনে হাতের কব্জি বিচ্ছিন্ন হলো এক শিশুর

সাতক্ষীরার কলারোয়ায় বিছলিকাটা মেশিনে হাতের কব্জি বিচ্ছিন্ন হলো সাজিম হাসান নামের এক শিশুর। রবিবার (২১ এপ্রিল) বিকালের দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। সাজিম হাসান (৮) ওই গ্রামের কবিরুল ইসলামের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শিশু সাজিম হাসানের পিতা মালয়েশিয়া প্রবাসী। তার মা অন্যত্র বিয়ে করে অন্য জায়গায় বসবাস করে। সাজিম দাদা দাদীর কাছে থাকে।রবিবার বিকালের দিকে খেলা করতে করতে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের পাশে এজদান সরদারের বাড়িতে বিছলি কাটা মেশিনে অসাবধানতাবশত হাত দিলে সাজিমের বাঁম হাতের কবজি থেকে চার টুকরো হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় গ্রামচিকিৎসক তার প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যান্ডেজ করে অ্যাম্বুলেন্স ডেকে সাতক্ষীরায় হাসপাতালে পাঠায়।
তারা আরো জানান, বিছলি কাটা শেষ হয়ে যাওয়ায় মেশিন বন্ধ করে যিনি বিছলী কাটছিলেন তিনি সাইটে চলে যান। তবে মেশিন বন্ধ করলেও মেশিনের ব্লেট খানিকক্ষণ ঘুরতে থাকে। ঠিক সেই সময়ই সাজিম সেখানে গিয়ে এই মেশিনের ব্লেটের স্থানে হাত দিলে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com