• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

যশোরে প্রেমিকের হাতে প্রেমিকা খু ন, শেষ রক্ষা হলনা প্রেমিকের

অনলাইন ডেস্ক / ৭৩৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
খাদিজা ওরফে মিতু

যশোরে প্রেমিকাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে শেষ রক্ষা হয়নি ঘাতক প্রেমিকের। যশোর পুলিশের হাতে আটক হয়েছে ঘাতক প্রেমিক মৃন্ময় ভদ্র ওরফে নিলয় ( ৩০)। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার দামোদরকাটি গ্রামের মদন কুমার ভদ্রের ছেলে। এর আগে মৃন্ময় ভদ্র ওরফে নিলয় যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে বসবাস করতেন।

যশোর ডিবি পুলিশ অভিযানে প্রেমিককে আটক করেছে। আজ বুধবার সকালে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বুকভরা বাওড়ের পাশ থেকে প্রেমিকা মিতুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। প্রেমিকা খাদিজা ওরফে মিতু সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া এলাকার মেয়ে বলে একটি নির্ভর সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে শাড়ি পড়া এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে। এসময় তার কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়। পরবর্তিতে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ডিবির এসআই খান মাইদুল ইসলাম রাজীব জানান, নিহত খাদিজা ওরফে মিতু এক সময় মুসলমান ছিলেন। বাড়ি সাতক্ষীরার পাটকেলঘাটায়। খাদিজা পরে তিনি ধর্মান্তরিত হয়ে হিন্দু ধর্মগ্রহণ করেন। তার প্রেমিক তন্ময় এর সাথে যশোরে ঘুরতে আসেন খাদিজা। এক পর্যায় তাকে ওই যুবক শ্বাসরোধ করে হত্যা করে। পুলিশ ওই যুবককে আটক করেছে।তার নাম মৃন্ময়। সকাল ১০টায় হালসা গ্রাম থেকে ডিবির একটি টিম মৃণময়কে আটক করেছে।

এদিকে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি বলেছেন হত্যাকাণ্ড সম্পর্কে প্রাথমিক তথ্য এই মুহূর্তে দেওয়া যাবে না। পুলিশ একজনকে আটক করেছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com