• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মনিরামপুরে আইএফডিসির শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি / ৪০০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
মনিরামপুরে আইএফডিসির শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

যশোরের মনিরামপুরে আইএফডিসি কর্তৃক ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) এর বোরো ধানের প্রদর্শনীর শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বুধবার (২৪ এপ্রিল) ইউএসএআইডি এর অর্থায়নে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগীতায় এই প্রদর্শনী শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

 

এ উপলক্ষে কাশীপুর গ্রামের মুনসুর আলীর জমিতে উৎপাদিত বিনা-২৫ ও রড মিনিকিট ধানের ফসল কর্তন ও মাঠ দিবসে ৩০ জন কৃষক ও কৃষাণী অংশ গ্রহন করে।

 

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের এসএপিপিও মোঃ তবিবুর রহমান, আইএফডিসির ফিল্ড সুপারভাইজার কৃষিবিদ মীর মোহাম্মদ আব্দুল মান্নান, এক্সটেনশন অফিসার কৃষিবিদ হাসান আরিফুল করিম, সিএফডিসিও কৃষিবিদ এ. এম. জাহাংগীর হোসেন এবং এসএএও মোঃ বেলাল হোসেন।

 

তুলনামূলক বিনা-২৫ ধানের ফলন বেশী হওয়ায় আগামী বোরো মৌসুমে বিনা-২৫ ধান চাষে উপস্থিত সকল কৃষক আগ্রহ প্রকাশ করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com