• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৫
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

পাটকেলঘাটায় অ গ্নি কা ণ্ডে ৩টি দোকান পুড়ে  প্রায় ৩ কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিনিধি / ৩৮৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে  প্রায় ৩ কোটি টাকার ক্ষতি

সাতক্ষীরার পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে কাঠের ডিজাইন মেশিন কারখানা সহ ৩ টি দোকান পুড়ে গেছে। উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা বাধন কমপ্লেক্সের পাশে বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্তরা।

 

সাতক্ষীরা সদর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইনসপেক্টর নূরুল ইসলাম বলেন, ৯৯৯ এ খবর পেয়ে রাত ১টা ৪০ মিনিটে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে মোট ৩টি দোকান পুড়ে যায়। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

 

প্রত্যক্ষদর্শী মনিরুল, প্রকাশ কুমার জানান, খুলনা – সাতক্ষীরা মহা সড়কের পাশে আলমগীর টিম্বার নামের একটি কাঠের ডিজাইন কারখানার পিছনের দিকে প্রথমে স্থানীয়রা আগুন দেখতে পান। এ সময় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে।

 

পরে স্থানীয়রা৯৯৯ কল দিলে সাতক্ষীরা সদরের ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

এর আগেই ব্যবসায়ী আলমগীরের কারখানা ও ফার্নিচার দোকান, আবুল হোসেনের ফার্নিচার দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায় ও জাকির হোসেনের দোকান আংশিক ক্ষতি হয়। আলমগীর টিম্বার স্বত্বাধিকারী আলমগীর বলেন,আমি রাত একটার দিকে দোকান বন্ধ করে বাসায় পৌঁছায়। পরক্ষণেই আগুন লাগার বিষয় মোবাইলে জানতে পেরে চলে আসি। আগুনে আমার কারখানার বড় ৮টি মেশিন সহ মোট ৪৫ টি মেশিন, দোকান ভর্তি ফার্নিচার ও ২টি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার অন্তত ২কোটি ৫০লক্ষ টাকার ক্ষতি হয়েছ।

 

ক্ষতিগ্রস্ত আবুল হোসেন জানান দোকানে রাখা প্রায় ৩৫ লক্ষ টাকার ফার্নিচারের মালামাল পুড়ে গেছে।

 

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com